সচিবালয় কর্মচারীদের পদের নাম পরিবর্তনে ৯ যৌক্তিকতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫
     ১০:২৭ অপরাহ্ণ

সচিবালয় কর্মচারীদের পদের নাম পরিবর্তনে ৯ যৌক্তিকতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ আগস্ট, ২০২৫ | ১০:২৭ 106 ভিউ
বাংলাদেশ সচিবালয় কর্মচারীদের (ক্যাডার-বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) পদনাম পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে ৯টি বিষয়ে আলোকপাত করেছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে রোববার (১০ আগস্ট) সকালে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিধি) শামীম সোহেলের সভাপতিত্বে বেলা ১১টায় এই সভা শুরু হয়। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, আইন ও বিচার বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সচিবালয় (ক্যাডার-বহির্ভূত গেজেটেড কর্মকর্তা এবং নন-গেজেটেড কর্মচারী) নিয়োগ বিধিমালার তপশিলভুক্ত পদধারীদের বর্তমান পদবির বিপরীতে দায়িত্ব, সুবিধাদি/বেতন গ্রেড, কর্মপরিধি ও পদমর্যাদা অপরিবর্তিত রেখে বাস্তবতার নিরিখে পদনাম পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরা হলো— ১. বাংলাদেশ সচিবালয়ের সঙ্গে মাঠ প্রশাসনের ভিন্নতা রয়েছে বিধায় মাঠ প্রশাসনের

চেয়ে ভিন্নতর স্বতন্ত্র পদনাম অর্থাৎ বাংলাদেশ সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর সঙ্গে সংগতি পদনাম নির্ধারণ করা জরুরি। ২. নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ‘বাংলাদেশ ব্যাংকে’ কর্মরতদের পদনাম অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে কর্মরতদের পদনামের ভিন্নতা রয়েছে। এ ছাড়া নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হিসেবে সুপ্রিম কোর্টে কর্মরতদের পদনাম অন্য নিম্ন আদালতে কর্মরতদের পদনামের ভিন্নতা রয়েছে। অনুরূপভাবে সচিবালয়ের পদনাম মাঠ প্রশাসনের চেয়ে ভিন্নতা থাকা প্রয়োজন। ৩. সহকারী সচিবের ফিডার পদ হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা। এ দুটি পদের বেতন গ্রেড ১০ ও মর্যাদা অভিন্ন বিধায় বাস্তবতার আলোকে দুটি পদকে একীভূতকরণ সময়ের দাবি। ৪. সচিবালয়ের প্রতিটি শাখাতে কর্মরত সাঁট-মুদ্রাক্ষরিক, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী ও ডাটা এন্ট্রি অপারেটর পদগুলো ভিন্ন ভিন্ন পদনাম

ও বেতন গ্রেড ভিন্ন হলেও পদগুলোর দায়িত্ব ও কর্মপরিধি একই এবং তৃতীয় শ্রেণির পর্যায়ভুক্ত অর্থাৎ ১১ থেকে ১৬ গ্রেডের। এ পদগুলো প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তার ফিডার পদ। তাই এ পদগুলোকে এক ও অভিন্ন পদবিতে পরিবর্তন করা জরুরি। ৫. এ ছাড়া মাঠ প্রশাসনে বিশেষ করে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তৃতীয় শ্রেণির পর্যায়ভুক্ত ১৩ থেকে ১৬ গ্রেডের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে একটি মানসম্মত (স্ট্যান্ডার্ড) নামকরণ করেছে। ৬. এক নিয়োগবিধিতে নিয়োগপ্রাপ্ত হয়ে অন্য নিয়োগবিধির আওতায় পদোন্নতির কোনো সুযোগ নেই। তবে সচিবালয় নিয়োগ বিধিমালা, ২০১৪-এর তফশিলের ৪ ও ৫ ক্রমিকে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, The Computer Personnel (Government

Organizations) Recruitment Rules, 2019 অনুযায়ী কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি অপারেটর প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তার ফিডার পদ। অর্থাৎ শুধু সচিবালয়ে কর্মরত কম্পিউটার অপারেটর ও ডাটা এন্ট্রি অপারেটর পদ দুটি সচিবালয় নিয়োগ বিধিমালা, ২০১৪-এর তফশিলভুক্ত পদবি হিসেবে গণ্য হবে। ৭. সচিবালয় নিয়োগ বিধিমালা, ২০১৪-এর তপশিলভুক্ত ১১ থেকে ১৬ গ্রেডের পদগুলো ভিন্ন হওয়ায় পদোন্নতির ক্ষেত্রে সম্মিলিত জ্যেষ্ঠতা তালিকার ওপর অহেতুক বিভিন্ন মামলা-মোকদ্দমার উদ্ভব হয়। কর্মচারীদের মাঝে অন্তঃকলহ ও দূরত্ব বাড়তে থাকে বিধায় এক ও অভিন্ন পদবিতে নামকরণ জরুরি। ৮. সরকারি চাকরিতে আগে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা নিয়োগপ্রাপ্ত এমনকি উচ্চতর বেতন গ্রেড হওয়া সত্ত্বেও সম্মিলিত জ্যেষ্ঠতা তালিকা প্রণয়নের ফলে অধিকাংশ ক্ষেত্রে সিনিয়ররা জুনিয়র দ্বারা

অতিক্রান্ত হয়ে সার্ভিসে ক্ষতিগ্রস্ত হন। পদোন্নতির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। অহেতুক বিভিন্ন মামলা-মোকদ্দমার উদ্ভব হয়; বিধায় এক ও অভিন্ন পদবি নির্ধারণ করা জরুরি। ৯. বাস্তবতার আলোকে কাজের পরিধি ও প্রকৃতি বিবেচনায় এক ও অভিন্ন uniformity বজায় রাখতে এবং পদোন্নতি প্রাপ্তির ক্ষেত্রে একটি ভারসাম্যতা বজায় রাখতে পদনাম পরিবর্তন অপরিহার্য হয়ে পড়েছে। এ অবস্থায় বেতন গ্রেড অপরিবর্তিত রেখে পদনাম পরিবর্তন করা হলে এতে সরকারের অতিরিক্ত কোনো অর্থের সংস্থান প্রয়োজন পড়বে না। এ ছাড়া সভায় কমিটির সদস্যদের কাছে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই শেখ কবির হোসেন এর মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক বার্তা angladesh’s Vote: A Mandate Under Scrutiny শুধু ভোটের হারে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন বোঝায় না: ইইউ পর্যবেক্ষক দল ২০০১ থেকে ২০০৬ এই সময়কাল মানেই দেশের মানুষের স্মৃতিতে আতঙ্ক ‘যেই ব্যালটে নৌকা নেই, সেই ব্যালটে কিসের ভোট’ লুটপাটের ‘ব্লু-প্রিন্ট’ ফাঁস: ৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় তীব্র বিস্ফোরণে ছিন্নভিন্ন ২, আহত ৩: জঙ্গি বা জামায়াত-শিবির ধারণা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থীদের প্রতি জামায়াতের অসহযোগিতা: অভ্যন্তরীণ অসন্তোষ ও মুনাফেকির অভিযোগ চট্টগ্রামের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ধানের শীষ ‘রাজাকার, আলবদর, কিছুই রবে নারে’, স্লোগানে ঢাবি ক্যাম্পাসে ঘুরল পিকআপ গুলশানে শতকোটি টাকার জমি দখল করলেন উপদেষ্টা রিজওয়ানা শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক ডিসিরা বাসায়, গণভোটের ফল ঝুলছে : কী বানানো হয়েছে রাতভর? ভোট প্রত্যাখান করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের ভোট বর্জন শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশবিক্রির চুক্তি করে গেলেন ইউনূস ‘দায়মুক্তি’ শীর্ষক