সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার আশ্চর্য উপকারিতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫
     ৭:০৫ পূর্বাহ্ণ

সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার আশ্চর্য উপকারিতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ নভেম্বর, ২০২৫ | ৭:০৫ 61 ভিউ
সকালে খালি পেটে এক মুঠো ভেজানো কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য হতে পারে সোনার চাবি। সহজলভ্য ও সুলভ এই খাদ্য উপাদান শুধু শক্তি জোগায় না, শরীরকে রাখে ভেতর থেকে সুস্থ ও সবল। পুষ্টিবিদদের মতে, ভেজানো কাঁচা ছোলায় রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামসহ নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান। নিয়মিত সকালে এক মুঠো ছোলা খাওয়ার মাধ্যমে শরীরে দেখা দিতে পারে একাধিক ইতিবাচক পরিবর্তন। ১. ওজন নিয়ন্ত্রণে রাখে দুপুরে খাবার না খেলে কী ঘটে শরীরে ছোলায় ফাইবার ও প্রোটিনের পরিমাণ বেশি এবং ক্যালোরি খুবই কম। এতে দীর্ঘসময় পেট ভরা থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। যারা ওজন কমাতে চান, তাদের জন্য এটি হতে পারে আদর্শ খাদ্য। ২.

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ছোলায় থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফাইবার একসঙ্গে কাজ করে রক্তে গ্লুকোজ ধীরে প্রবেশ করায়। এতে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে। ৩. চুল রাখে সুন্দর ও মজবুত ভেজানো ছোলায় রয়েছে ভিটামিন এ, বি৬, জিঙ্ক ও ম্যাঙ্গানিজ, যা চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায় এবং চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় রাখে। ৪. রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ছোলার ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম রক্তচাপ ঠিক রাখতে সাহায্য করে। একই সঙ্গে এটি খারাপ কোলেস্টেরল কমায়, ফলে হৃদরোগের ঝুঁকিও হ্রাস পায়। এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ক্যানসারের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। ৫. হিমোগ্লোবিন বৃদ্ধি করে আয়রন সমৃদ্ধ ছোলা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা

বাড়ায়। অ্যানিমিয়ায় ভোগা ব্যক্তি কিংবা দুর্বলতায় আক্রান্তদের জন্য এটি অত্যন্ত উপকারী। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদেরও খাদ্যতালিকায় রাখা যেতে পারে ভেজানো ছোলা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ