সংস্কার ও দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপি: তারেক রহমান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫
     ৬:১২ অপরাহ্ণ

সংস্কার ও দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপি: তারেক রহমান

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৫ | ৬:১২ 112 ভিউ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটির পক্ষেই। দুটিই জরুরি। সংস্কার নাকি নির্বাচন- কেউ কেউ এমন উদ্দেশ্যপ্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে। শনিবার (২৫ জানুয়ারি) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ বক্তব্য প্রকাশ করা হয়। তারেক রহমান দেশের জনগণের চাহিদা তুলে ধরে বলেন, আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি, সেটা কিন্তু ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সংসার পরিচালনা করা। তিনি বলেন, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অপরদিকে জনগণের উপর চাপিয়ে দেওয়া ভ্যাটের বোঝা। ফলে দেশের কৃষক শ্রমিক দিনমজুর, স্বল্প আয়ের, এমনকি নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর কাছেও সংসার টেকানোই অনেকক্ষেত্রে দায় হয়ে পড়েছে। অনেক

পরিবারে চলছে নীরব হাহাকার। তারেক রহমান আরও বলেন, কীভাবে দ্রব্যমূল্য কমানো যায়, কীভাবে বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য হাতের নাগালে রাখা যায়, কীভাবে ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা থেকে জনগণকে রেহাই দেওয়া যায়, কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা সম্ভব, কীভাবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়- অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারে এগুলো থাকা অত্যন্ত জরুরি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া মেসির সঙ্গে দেখা করবেন বলিউড বাদশাহ ১৯ রান খরচে ৭ উইকেট শিকার করে রেকর্ড মালয়েশিয়ায় সঞ্চয় স্কিমে ১৩ লাখ বিদেশি কর্মীর নিবন্ধন নিউ ইয়র্কে উৎসবের ঝলমল প্রস্তুতি, রকেফেলারে ক্রিসমাস ট্রি স্থায়ী বসবাসের সুযোগ দিতে গোল্ড কার্ড ভিসা বিক্রি শুরুর ঘোষণা ট্রাম্পের সিদ্ধান্ত নিতে ব্যর্থ সিনেট, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ার ঝুঁকি নিউ জার্সিতে নৃশংস বন্দুক হামলা, বালকসহ ৩জন নিহত নয়া বন্দোবস্তঃ মুক্তিযুদ্ধ বিরোধী পুরনো ষড়যন্ত্র