শ্রীলংকাকে ৫ গোল দিয়ে পাঁচে পাঁচ বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫
     ৫:০৮ পূর্বাহ্ণ

শ্রীলংকাকে ৫ গোল দিয়ে পাঁচে পাঁচ বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জুলাই, ২০২৫ | ৫:০৮ 115 ভিউ
জয়ের ধারা অব্যাহত রেখে নিজেদের পঞ্চম ম্যাচেও জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ (শুক্রবার) কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলংকাকে ৫-০ গোলে পরাজিত করেছে স্বাগতিকরা। ম্যাচে জোড়া গোল করেছেন পূজা দাস। প্রথমার্ধে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে ছিল। এই জয়ে পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী ২১ জুলাই শেষ ম্যাচে নেপালের বিপক্ষে অন্তত ড্র করতে পারলেই শিরোপা নিশ্চিত হবে স্বাগতিকদের। এর আগে প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৯-০ গোলে পরাজিত করেছিল আফঈদা বাহিনী। প্রথমার্ধে গোলের জন্য একের পর এক আক্রমণ করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। প্রথম গোলটি আসে ম্যাচের ২৫ মিনিটে। তৃষ্ণা রানীর শট রুখে

দেন শ্রীলংকান গোলরক্ষক তারুশিখা। ফিরতি বল দুর্দান্ত শটে জালে জড়ান কানন রানী বাহাদুর। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল। কিন্তু সুরমা জান্নাতের শট পোস্টে লেগে ফিরে আসে। যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুন করেন পূজা দাস। বিরতির পর একের পর এক আক্রমণেও ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৭৩ মিনিটে দূরপাল্লার শটে নিজের দ্বিতীয় গোল পান পূজা। ৮৫ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করে তৃষ্ণা। যোগ হওয়া সময়ে অধিনায়ক আফঈদা খন্দকার পেনাল্টি থেকে বাংলাদেশকে পঞ্চম গোল উপহার দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা