‘শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করতে হবে’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ মে, ২০২৫
     ৫:০১ পূর্বাহ্ণ

‘শ্রমিকদের ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করতে হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মে, ২০২৫ | ৫:০১ 96 ভিউ
শ্রমিকদের ন্যুনতম বেতন ২৫ হাজার টাকা হওয়া উচিত বলে মনে করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে রাজধানীর নয়াপল্টন এফপিএবি মিলনায়তনে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শ্রমিকদের জন্য সবাই আন্দোলন করছে। দেশের যে উন্নতি ও রাজস্ব আয় হচ্ছে তার অধিকাংশ দেশের শ্রমজীবী এবং প্রবাসে কর্মরত শ্রমিকদের উপার্জিত আয়ের মাধ্যমে হচ্ছে। দেশের উন্নতি ও সমৃদ্ধি নির্ভর করছে শ্রমিকদের প্রচেষ্টার ওপর। তাদের জীবনযাত্রার মানোন্নয়ন রুদ্ধ করে দেশের উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে। তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে। যখন তখন ছাঁটাই করা বন্ধ

করতে হবে। শ্রমিকদের ন্যুনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। আব্দুল বাছিত আজাদ আরও বলেন, আয় ও উৎপাদন বৃদ্ধি করতে হলে শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি শিল্প-কারখানার মালিকানার একটি অংশও তাদের দিতে হবে। ইসলামী শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে সম্ভব ঐক্যবদ্ধভাবে শ্রমিক-মালিক মিলে দেশের উন্নতি সাধন করা। সরকার আইন করে শ্রমিকদের আন্দোলন নিষিদ্ধ করার চক্রান্ত করলে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে। খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম। ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল

হোসেনের পরিচালনায় সভায় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুর হোসেন, আমির আলী হাওলাদার, হাফেজ নুরুল হক, কাজী আরিফুর রহমান মাওলানা সর্দার নেয়ামত উল্লাহ, সেলিম হোসাইন প্রমুখ। আলোচনা সভা শেষে ‘খেলাফত মজলিসের দাওয়াত ও গণসংযোগ মাস মে-২০২৫’ উপলক্ষে রাজধানীর পল্টন এলাকায় কর্মসূচি উদ্বোধন করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাছিত আজাদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান