ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নয়া বন্দোবস্তঃ মুক্তিযুদ্ধ বিরোধী পুরনো ষড়যন্ত্র
খুলনায় জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দীর ভারতীয় ভিসা আবেদন প্রত্যাখ্যান: নথিপত্রে অসংগতি ও সন্দেহের জেরে বিভ্রাট
রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ, প্রধান উপদেষ্টার কঠোর নির্দেশ
“কারও মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলার শিক্ষা পাইনি, তবে উসমান হাদী একজন বাচাল ধর্মান্ধ জঙ্গী” — সিদ্দিকী নাজমুল আলম
জামায়াতের নেতাকর্মীরা চাঁদা না পেয়ে হিন্দু পল্লীতে ন্যাক্কারজনক হামলা চালায়
ফ্যাসিস্ট ইউনুসের প্রশাসনিক মব সন্ত্রাসের শিকার বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা – কর্মীরা।
“কিছুদিন পরে মানুষ অনাহারে মারা যাবে, সরকারের কোন ব্যবস্থা নাই তো” — জনতার কথা
শেরপুরে গ্রেপ্তার সহকর্মীকে আদালতে দেখতে গিয়ে কারাগারে গেলেন সাংবাদিক নেতা
শেরপুরে পৃথক দুটি মামলায় দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাংবাদিকরা হলেন নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ এবং কালবেলার উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন সরকার বাবু, একই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার শেরপুর জেলা প্রতিনিধি নূর হোসেন।
শেরপুর সদর থানার ওসি জোবায়দুল আলম জানান, গত ১৮ জানুয়ারি রাতে নকলা হলপট্টি এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা নূর হোসেনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। অপরদিকে, ১৯ জানুয়ারি বিকেলে শেরপুর জেলা শহরের নয়ানী বাজার এলাকা থেকে মোশারফ হোসেন বাবুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূর হোসেন ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে
আসছিলেন। এ কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নকলা উপজেলা সমন্বয়ক এসএম মাসুমসহ ১০-১৫ জন তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যান। পরে তাকে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় গ্রেপ্তার দেখানো হয়। উল্লেখ্য, মোশারফ হোসেন নকলা উপজেলায় গত বছর অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট প্রশাসনের গাড়ি চাপায় নিহত সবুজ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যদিও মামলার এজাহারে তার নাম ছিলো না। রোববার দুপুরে নূর হোসেনকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে দেখা করতে আদালতে এসেছিলেন মোশারফ হোসেন সরকারসহ বেশ কয়েকজন সাংবাদিক। বৈষম্যবিরোধী আন্দোলনের
নেতৃবৃন্দ জানান, নূর হোসেনকে আগেও একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি ছাত্রলীগের পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়ায় তাকে আইনের আওতায় আনা হয়েছে।