‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৬

‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৬ |
কক্সবাজারের চকরিয়ায় আহসান হাবিবের ‘জুলাই যোদ্ধা’ পরিচয়কে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক দাবি করেছেন, আহসান হাবিব প্রকৃত ‘জুলাই যোদ্ধা’ নন এবং তার নাম সরকারি গেজেট থেকে বাদ দেওয়া উচিত। তবে এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। গতকাল ৫ই আগস্ট, বুধবার বিকেলে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে এনামুল হক এ মন্তব্য করেন। বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন এবং শেখ হাসিনার সরকারের পতনে ভূমিকা রেখেছেন, তারাই প্রকৃত জুলাই যোদ্ধা। এ সময় আহসান হাবিবের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, সরকারি

গেজেটে তার নাম অন্তর্ভুক্ত করা হলেও তিনি আন্দোলনের পক্ষে ছিলেন না। এ কারণে সরকারের কাছে তার নাম গেজেট থেকে বাদ দেওয়ার দাবি জানান তিনি। এনামুল হক আরও দাবি করেন, আহসান হাবিব নিহত হওয়ার পর তৎকালীন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেলালের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন এবং ১০ লাখ টাকার আর্থিক সহায়তা গ্রহণ করেন। তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিএনপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর নেতা আবদুল্লাহ আল ফারুক। তিনি দাবি করেন, আহসান হাবিব জুলাই আন্দোলনের

শুরু থেকেই সক্রিয় ছিলেন এবং আন্দোলনে অংশ নেওয়ার সময় আওয়ামী লীগের গুলিতে নিহত হন। নিজের বক্তব্যের পক্ষে তিনি আহসান হাবিবের জুলাই আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কয়েকটি পোস্টের স্ক্রিনশটও প্রকাশ করেন। ফেসবুক পোস্টে আবদুল্লাহ আল ফারুক লেখেন, আহসান হাবিব শুরু থেকেই জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং কক্সবাজারের রাজপথে নিহত হন। তিনি আরও বলেন, অতীত রাজনৈতিক পরিচয় থাকলেও পরবর্তী সময়ে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব—এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উদাহরণ টেনে তিনি মন্তব্য করেন, একজন নিহত ব্যক্তিকে নিয়ে অযাচিত মন্তব্য আহত করে। তিনি আরও বলেন, আহসান হাবিব ও ওয়াসিম আকরাম চকরিয়া-পেকুয়ার মানুষের জন্য অনুপ্রেরণার প্রতীক। উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ই

জুলাই কক্সবাজার শহরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহসান হাবিব। তার মৃত্যুর পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের হাতে ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন। পরবর্তীতে ২০২৫ সালে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার কবর জিয়ারত করেন। এ বিষয়ে সরকারি গেজেটে আহসান হাবিবের অন্তর্ভুক্তি বা তা বাতিলের দাবির বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা গাঁজার গন্ধে খেলা বন্ধ: বিতর্কের মাঝেই ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কা ভারতকে এড়াতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প নেই জ্যোতিদের বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে? আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়? ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্সের প্রতিবাদে মানববন্ধন বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না? সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না রাঙামাটিতে স্বর্ণের চালানসহ যুবদল নেতা গ্রেপ্তার: নেপথ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা সাধারণ ছাত্ররূপী শিবির-ছাত্রদল সংঘর্ষের মাঝেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইবি’তে ছাত্রলীগের কমিটি ঘোষণা জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য