শেখ হাসিনার অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ৩৩ জন গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪

শেখ হাসিনার অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ৩৩ জন গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ নভেম্বর, ২০২৪ |
সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১০ নভেম্বর শহিদ নূর হোসেন দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি ঘোষণা করে। রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে শহিদ নূর হোসেন চত্বরকে ঘিরে এই কর্মসূচি পালন করা হয়ে থাকে। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে উক্ত দিবস পালন উপলক্ষ্যে সমাবেশের ডাক দেওয়া হয়। তবে সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া

একটি অডিও ক্লিপে তাকে বলতে শোনা যায় যে, সেই সমাবেশে তার ও শেখ মুজিবুর রহমানের ছবির পরিবর্তে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি দিয়ে বানানো ফেস্টুন রাখতে হবে। সেখানে হামলা হবে, সেই হামলার ছবি তুলে রাখতে হবে। এ জন্য পূর্ব থেকেই সেট করে রাখতে হবে ক্যামেরা পারসনকে। এরপর হামলার ছবি আমেরিকা পাঠিয়ে বলা হবে, ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের উপর হামলা চালানো হয়েছে। এভাবে এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য তারা রাজধানীর বাইরে থেকে দলীয় নেতাকর্মীদের ঢাকায় জড়ো হওয়ার নির্দেশনা দেয় জানিয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য ছিল অরাজক পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো এবং অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বাংলাদেশের সঙ্গে বন্ধুপ্রতিম

রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্ট করা। তাদের এই হীন তৎপরতার তথ্য প্রাপ্তির পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩৩ জনকে গ্রেফতার করেছে। এ সময় তাদের হেফাজত হতে বিপুল পরিমাণ উসকানিমূলক পোস্টার, ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এসব অপকর্মের উসকানিদাতা, অর্থ যোগানদাতা ও জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তালেবুর রহমান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ