শনিবার তিন ইসরাইলিকে মুক্তি দিতে রাজি হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:৩২ অপরাহ্ণ

শনিবার তিন ইসরাইলিকে মুক্তি দিতে রাজি হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৩২ 83 ভিউ
ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি মানছে না— এমন অভিযোগে দেশটির জিম্মিদের মুক্তি দিতে নারাজ ছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এবার সেই অবস্থান থেকে ফিরে এলো সশস্ত্র সংগঠনটি। খবর টাইমস অব ইসরাইল। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরাইলি তিন জিম্মিকে মুক্তি দেবে তারা। হামাসের শীর্ষ কর্মকর্তা খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার জন্য কায়রোতে পৌঁছানোর একদিন পর এই বিবৃতি এলো। হামাস বলছে, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীরা গাজা উপত্যকায় মানবিক ত্রাণ প্রবাহ অব্যাহত রাখতে বাধা দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন। দখলদার ইসরাইলের সঙ্গে গত ১৯ জানুয়ারি হামাসের যুদ্ধবিরতি শুরু হয়। ওই সময় তাদের মধ্যে চুক্তি হয়, জিম্মিদের মুক্তি দেওয়ার পাশাপাশি গাজায় বিপুল পরিমাণ ত্রাণ ও

ভারী সরঞ্জাম প্রবেশে কোনো বাধা দেওয়া হবে না। তবে দখলদাররা তাদের কথা রাখেনি। চুক্তি অনুযায়ী, যে পরিমাণ ত্রাণ পৌঁছানোর কথা ছিল, সেগুলো আসেনি। এ ছাড়া ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় ভারী সরঞ্জাম প্রবেশের কথা ছিল। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রায় এক মাস হয়ে গেলেও এখনো এ ধরনের কোনো যন্ত্র গাজায় ঢোকেনি। এমনকি গাজায় আরও শতাধিক মানুষকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। চুক্তি লঙ্ঘনের জেরে গত সোমবার হামাস ঘোষণা দেয়, তারা শনিবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জিম্মিদের মুক্তি দেবে না। তাদের এ ঘোষণার পর যুদ্ধবিরতিটি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়। তবে এটি যেন ভেস্তে না যায় সেজন্য কাজ শুরু করে মধ্যস্থতাকারীরা। এরপর এ সিদ্ধান্ত

এলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি