শতাধিক দেশের অংশগ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, নেপথ্যে কী? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫
     ১২:০৭ অপরাহ্ণ

শতাধিক দেশের অংশগ্রহণে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, নেপথ্যে কী?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:০৭ 143 ভিউ
গত মাসে চীনের ডিপসিক কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে বড় চ্যালেঞ্জ জানিয়েছে। তাই দেশটি নড়েচড়ে বসেছে। আগামী দিনগুলোতে নিয়ন্ত্রণবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিপদ বয়ে আনতে পারে, সে বিষয়েও রয়েছে শঙ্কা। তাই করণীয় খুঁজতে প্যারিসে জড়ো হয়েছিলেন বিভিন্ন দেশের শীর্ষ ১০০ নেতা। সোমবার থেকে শুরু হওয়া দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে রাষ্ট্রপ্রধান, শীর্ষ সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী এবং বিজ্ঞানীরা অংশগ্রহণ করছেন। এখানে আলোচনা হবে দ্রুতগতিতে এগিয়ে চলা প্রযুক্তি শিল্পে আধিপত্য বিস্তারের লড়াইয়ে কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়ে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। চীনের উপপ্রধানমন্ত্রী ঝাং গুওকিংও রয়েছেন অতিথিদের মধ্যে। সম্মেলনে উপস্থিত থাকছেন ভারতের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ মনে করেন, ফ্রান্স এবং ইউরোপকে এই সুযোগটি কাজে লাগাতে হবে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা ‘আরও ভালোভাবে বাঁচতে, আরও ভালোভাবে শিখতে, আরও ভালোভাবে কাজ করতে, আরও ভালোভাবে যত্ন নিতে সক্ষম করবে’। ফরাসি প্রেসিডেন্ট রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ফ্রান্স টু কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা এমন একটি প্রযুক্তি এবং বৈজ্ঞানিক বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছি যা আমরা এর আগে বিরল।’ সফরের আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন, ‘এআই শীর্ষ সম্মেলনে যাওয়ার মূল কারণ হল যেসব বিশ্ব নেতা সেখানে থাকবেন, তাদের সঙ্গে কিছু ব্যক্তিগত কথোপকথন করা। আমি মনে করি, এআই শীর্ষ সম্মেলনে উপস্থিত কিছু নেতা স্পষ্টতই রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান

ঘটাতে, সেখানে আমাদের কূটনৈতিকভাবে সাহায্য করতে অনেক কিছু করতে পারেন। সে কারণে আমরা ফ্রান্সে সেই বৈঠকগুলোতে মনোনিবেশ করবো।’ ২০২২ সালে চ্যাটজিপিটি ভাইরাল হওয়ার পর এআই নিয়ন্ত্রণ থেকে মনোযোগ সরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ঝুঁকি নিয়ে বিশ্বশক্তিগুলো বেশি আলোচনা শুরু করেছে। তবে নিয়ন্ত্রণবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা যে বিপদ বয়ে আনতে পারে, সে বিষয়েও শঙ্কা থাকছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি