লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহত ৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫
     ৮:১১ অপরাহ্ণ

লোহাগাড়ায় বাস সংঘর্ষে নিহত ৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ | ৮:১১ 113 ভিউ
চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা টেকনাফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কার্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও চুনতি পুলিশ ফাঁড়ির সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন—লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আধাঁরমানিক এলাকার বাসিন্দা মো. আলমের ছেলে রিফাত (১৮), একই এলাকার বাসিন্দা সোনামিয়ার ছেলে আরাফাত (২১), সাতকানিয়া সতিপাড়ার মো. ছিদ্দিত (২৮), লোহাগাড়া উপজেলার নাজিম

উদ্দীন ও নেজাম উদ্দীন। তারা সবাই কক্সবাজারের টেকনাফ কোটবাজার এলাকার ব্যবসায়ী এবং লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা ছিলেন। ঈদ উদযাপন করতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাখাল চন্দ্র রুদ্র বলেন, দুর্ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সাজ্জাদ হোসেন, আসিফ তালুকদার, সোহান তারিফ ও সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসগুলো থানায় আনা হচ্ছে। নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন