লাওতারোর গোল, ইন্টারের ‘বায়ার্ন দূর্গ’ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫
     ৮:১৩ পূর্বাহ্ণ

লাওতারোর গোল, ইন্টারের ‘বায়ার্ন দূর্গ’ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ এপ্রিল, ২০২৫ | ৮:১৩ 102 ভিউ
ইউরোপীয় প্রতিযোগিতায় পরের মাঠে যেমন তেমন, কিন্তু ঘরের মাঠটা রীতিমতো দুর্গ হয়েই ছিল বায়ার্ন মিউনিখের। একটা দুটো নয়, টানা ২২ ম্যাচে অপরাজিত ছিল দলটা। তবে সে বায়ার্ন এবার হোঁচট খেল ঘরের মাঠেই। ইন্টার মিলান তাদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এগিয়ে গেল ২-১ গোলে। এমন কিছু হবে, সেটার আঁচ ম্যাচের শুরুতে পাওয়া যাচ্ছিল না আদৌ। তখন ম্যাচের সেরা দল ছিল স্বাগতিকরাই। তারা বারবার ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারকে চাপে ফেলছিল। মাইকেল ওলিসে এবং কেইন দুইজনই সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কেইন। ম্যাচের ২৬ মিনিটে ওলিসের পাস পেয়ে মাত্র ৮ গজ দূর থেকে শট নিয়েও

গোল করতে পারেননি তিনি। বল পোস্টে লেগে বাইরে চলে যায়। ইন্টারও অবশ্য খুব বেশি পিছিয়ে ছিল না। অগাস্তোর একটি শট সাইডনেট কাঁপায়। এরপর নিকো বারেল্লার চমৎকার পাসে লাওতারো মার্তিনেজ গোলের সামনে গিয়ে পড়ে যান। কিন্তু পরের আক্রমণেই ইন্টার দুর্দান্ত এক গোল করে ফেলে। মার্তিনেজ মাঝমাঠ থেকে বল নিয়ে অগাস্তোকে পাস দেন। অগাস্তো নিচু করে বল বাড়ান মার্কাস থুরামের দিকে। থুরাম বলটাকে ব্যাকহিল করে আবার মার্তিনেজের কাছে দেন। মার্তিনেজ প্রথম ছোঁয়াতেই বলটি গোল করেন। বায়ার্ন তখনও হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধে তারা আবার কিছুটা ভালো খেলে। থমাস মুলার মাঠে নেমে গোল করে সমতা ফেরান। কানরাড লাইমারের ক্রস থেকে গোল করেন তিনি। মনে

হচ্ছিল, এবার বুঝি ম্যাচটা বায়ার্নের দিকে হেলে যাবে। কিন্তু শেষ মুহূর্তে ইন্টার আবার চমক দেখায়। বাম দিক দিয়ে দৌড়ে এসে অগাস্তো আরেকটি দারুণ বল দেন, এবং সেই বলটি কাজে লাগান দাভিদ ফ্রাত্তেসি। তিনি গোল করে ম্যাচের ফল ২-১ করেন। বায়ার্ন তখন আক্রমণে ছিল, কিন্তু রক্ষণে ফাঁকা ছিল। ইনজুরির কারণে তাদের দলে আলফোনসো ডেভিস, জামাল মুসিয়ালা এবং উপামেকানোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিলেন না। তাদের অভাব স্পষ্ট বোঝা গেছে। এবারের ফাইনালটা এই মিউনিখেই হবে। সেটা বায়ার্নকেও হয়তো অনুপ্রেরণা যোগাচ্ছিল ফাইনালে যাওয়ার। তবে সেটা করতে হলে এখন বায়ার্নকে সান সিরোতে জিততেই হবে। নইলে তাদের ‘ঘরের মাঠে ফাইনাল খেলার স্বপ্ন’ শেষ হয়ে যাবে শেষ আটেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা