লন্ডনের রাস্তায় পথচারীর সঙ্গে গল্প করলেন বিরাট-আনুশকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫
     ৭:০৩ অপরাহ্ণ

লন্ডনের রাস্তায় পথচারীর সঙ্গে গল্প করলেন বিরাট-আনুশকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ | ৭:০৩ 101 ভিউ
বলিউডের গ্ল্যামার আর ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি—এই দুই তারকার প্রেমকাহিনী আজও ভক্তদের কাছে সমান জনপ্রিয়। হ্যাঁ, কথা হচ্ছে আনুশকা শর্মা ও বিরাট কোহলির। যাদের একসঙ্গে দেখা মানেই ভক্তদের চোখে এক ঝলক স্বপ্ন। সম্প্রতি লন্ডনের রাস্তায় হঠাৎই দেখা মিলল এই তারকা দম্পতির। আর মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল সেই দৃশ্য। জানা গেছে, আপাতত লন্ডনেই সময় কাটাচ্ছেন বিরুষ্কা। খেলার ব্যস্ততা থেকে ফাঁকা সময় পেলেই কোহলি পরিবার নিয়ে থাকেন সেখানেই। কোহলি নিজেই বহুবার জানিয়েছেন, লন্ডনে তারা খানিকটা নিভৃতে থাকতে পারেন, ঘেরাটোপের বাইরে সাধারণের মতো রাস্তায় হাঁটতে পারেন। আর তাই এক শান্ত সন্ধ্যায় হাত ধরে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন বিরাট ও আনুশকা। ভিডিওতে দেখা যায়, বিরাটের পরনে ছিল

ঘিয়ে রঙের ফুলহাতা টি-শার্ট, কালো হাফ প্যান্ট। হাতে একটি ছাতা ও পানির বোতল—লন্ডনের অনিশ্চিত আবহাওয়ার কথা মাথায় রেখেই। অন্যদিকে, বলিউডের অন্যতম গ্ল্যামার কুইন আনুশকা শর্মার পরনে ছিল সাদা জ্যাকেট, কালো ট্রাউজার ও কাঁধে ঝোলানো স্টাইলিশ সাইডব্যাগ। স্বাভাবিক, স্নিগ্ধ সাজেই রাস্তায় হেঁটে যাচ্ছিলেন তিনি। এমন সময় পেছন থেকে এক দম্পতি তাদের চিনে ফেলেন। প্রথম দর্শনেই বোঝা যাচ্ছিল, তারা হয়তো স্থানীয়। তবে বিরুষ্কাকে দেখে তাদের মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। কিছুক্ষণের খোশগল্পও হয় দুই পক্ষের মধ্যে। বিরাট-আনুশকার মুখেও দেখা যায় এক ঝলক হাসি। খানিক আলাপচারিতার পর আবার তারা নিজ নিজ পথে হাঁটা শুরু করেন। উল্লেখ্য, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর

নিয়েছেন বিরাট কোহলি। চলতি আইপিএল থেকে বিদায় জানিয়েছেন টেস্ট ক্রিকেট থেকেও। আপাতত একদিনের ক্রিকেটেই সীমিত করেছেন নিজেকে। তার পর থেকে বেশিরভাগ সময়ই বিশ্রামে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে, অবসরের পর নাকি সপরিবার লন্ডনেই স্থায়ী হতে চান বিরাট। ইতোমধ্যেই সেখানকার সংসার অনেকটা গুছিয়েও নিয়েছেন বলে দাবি করেছেন কোহলির ঘনিষ্ঠ মহল। অন্যদিকে, আনুশকা শর্মা—বলিউডের অন্যতম জনপ্রিয় ও গ্ল্যামারাস নায়িকা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও দাপট দেখিয়েছেন তিনি। বিরুষ্কার একসঙ্গে উপস্থিতি তাই সব সময়েই সংবাদ শিরোনামে উঠে আসে। লন্ডনের রাস্তায় তাদের একান্ত মুহূর্ত এবারও ভক্তদের জন্য রয়ে গেল এক অমূল্য চমক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভাইরাল ভিডিওর নিচে ভক্তদের মন্তব্যও ছিল চোখে পড়ার মতো—“এমন স্বাভাবিক মুহূর্তেও তারা

কতটা অনন্য!”, “বিরুষ্কা মানেই একেবারে পাওয়ার কাপল!”—এসব প্রতিক্রিয়ায় ভরে উঠেছে নেটদুনিয়া। বলিউডের আলো আর ক্রিকেটের আবেগ—দু’য়ের মিলনে বিরুষ্কা আজও ভক্তদের কাছে নিখাদ জাদু। লন্ডনের রাস্তায় পাওয়া গেল সেই জাদুরই নতুন ঝলক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা গণভোট নয়, সংবিধান ভাঙার নীলনকশা হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া