লকডাউন শুরুর আগেই বিএনপি-জামায়াত-এনসিপির ষড়যন্ত্রে অটো সফল হচ্ছে লকডাউন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫
     ৬:৪৪ পূর্বাহ্ণ

লকডাউন শুরুর আগেই বিএনপি-জামায়াত-এনসিপির ষড়যন্ত্রে অটো সফল হচ্ছে লকডাউন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ নভেম্বর, ২০২৫ | ৬:৪৪ 39 ভিউ
আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে পুনরায় অগ্নিসন্ত্রাসের ছক আঁটছে বিএনপি-জামায়াত ও এনসিপি। লকডাউন কার্যকর হওয়ার আগেই এই তিন দলের নাশকতামূলক পরিকল্পনায় অটো সফল হয়ে যাচ্ছে চলমান লকডাউন। মাঠপর্যায়ে পাওয়া তথ্য অনুযায়ী, তারা আওয়ামী লীগের ঘোষিত শান্তিপূর্ণ লকডাউন কর্মসূচিকে বিতর্কিত করার উদ্দেশ্যে আগের মতোই অগ্নিসন্ত্রাসের কৌশল অবলম্বন করেছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় যেভাবে দেশের বিভিন্ন থানা, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ সম্পদে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানো হয়েছিল— যা পরবর্তীতে ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন টিভি চ্যানেলের সাক্ষাৎকারে তারা নিজেরাই স্বীকারোক্তি দিয়েছিল— এবারও একই ধরনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছে। সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগের ঘোষিত

এই লকডাউন কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন। সেই জনসমর্থনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়সহ গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ ঘটিয়ে লকডাউনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে একটি মহল। বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দেশের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা ভালোভাবেই বুঝে ফেলেছেন, শান্তি ও উন্নয়নের ধারাকে প্রতিষ্ঠিত করতে আওয়ামী লীগকেই দরকার । এদিকে, আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে লকডাউন বাস্তবায়নে কাজ করছেন এবং যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ