র‌্যাম্পেও ঝলমলে রুনা খান, রইল ১০ ছবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫
     ৬:৫৬ পূর্বাহ্ণ

র‌্যাম্পেও ঝলমলে রুনা খান, রইল ১০ ছবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫ | ৬:৫৬ 284 ভিউ
মঞ্চ ও টেলিভিশনের গণ্ডি পেরিয়ে সিনেমা-ওটিটিতেও এখন সরব অভিনেত্রী রুনা খান। কাজ দিয়ে সব শ্রেণির দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। তবে এসবের বাইরেও তিনি একজন মডেল। যার ঝলক মাঝেমাঝেই দেখা যায়। সেই ধারবাহিকতায় আবারও র‍্যাম্পে হাঁটলেন তিনি। আলোকিতে ১৬-১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল আর্কা ফ্যাশন উইক। এর শেষদিন অর্থাৎ ১৯ জানুয়ারি দেশের স্বনামধন্য কোরিওগ্রাফার আজরা মাহমুদের পরিচালনায় র‍্যাম্পে আলো ছড়ালেন রুনা। ডিজাইনার তানহা শেখের (তান) শো-স্টপার হিসেবে র‍্যাম্পে অংশ নেন এই অভিনেত্রী ও মডেল। মেকওভারের দায়িত্বে ছিল সামিনা সারার অ্যালিগেন্ট মেকওভার, ফটোগ্রাফারের দায়িত্বে ছিলেন আবুল কালাম আজাদ ও অনিক মজুমদার। বিষয়টি নিয়ে রুনা খান গণমাধ্যমকে বলেন, ‘তান একজন

তরুণ ডিজাইনার। তার ডিজাইন আমি খুবই পছন্দ করি। তরুণ প্রজন্মের কাছ থেকে কোনও কাজের অফার আসলে আমি খুবই আনন্দের সঙ্গে, ভালোবেসে সেই কাজের সঙ্গে যুক্ত হই। তানহা শেখকে আন্তরিক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য।’ ছবি: ফেসবুক তার কথায়, ‘আমি র‍্যাম্পে হাঁটা খুবই উপভোগ করি। এমনকি র‍্যাম্পে অন্যদের হাঁটা দেখতেও ভীষণ পছন্দ করি। এর আগে এই আলোকিতেই মাহিন খানের শো-স্টপার হিসেবে খাদি উৎসবে র‍্যাম্পে হাঁটি। সেবারও ভীষণ উপভোগ করেছিলাম, এবারও তাই।’ তিনি আরও বলেন, ‘আমার অভিনয়ের শুরুই নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে মঞ্চে অভিনয়ের মাধ্যমে। তাই আমি জানি, দর্শকের সঙ্গে সরাসরি সংযোগ হওয়ার বিষয়টি দারুণ রোমাঞ্চকর। সেটা হোক নাগরিকের হয়ে মঞ্চ নাটক ‘দেওয়ান

গাজী’, ‘নাম গোত্রহীন’ বা হোক শো-স্টপার হিসেবে র‍্যাম্পে হাঁটা। দু’টোই আমার কাছে সমান রোমাঞ্চকর এবং এটি আমি খুবই উপভোগ করি ‘ অভিনয় বা মডেলিং, দু’টিই তার কাছে সমান গুরুত্বপূর্ণ এবং দু’টিকে আলাদাভাবে দেখেন না তিনি। সম্প্রতি ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (ডিআইএফএফ) বাংলাদেশ প্যানারোমা বিভাগের মাধ্যমে প্রিমিয়ার হয়েছে রুনা খানের পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নীলপদ্ম’। ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরে প্রথম প্রদর্শিত হয় সিনেমাটি। এখানে তিনি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন। ছবি: ফেসবুক সিনেমায় রুনা খানের অভিনয় দারুণ প্রসংশিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩ খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত ‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন! দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত সুদানে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জ ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয় ‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক ‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ খাকি পোশাকের আড়ালে এক ‘পিশাচের’ উত্থান: ২৮তম বিসিএস-এর ‘মীরজাফর’ ডিসি সামী সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর আহত ১৪ সেনার মধ্যে ৬ জন মারা গেছেন