রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি : হাসনাত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪

রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত জানায়নি বিএনপি : হাসনাত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৪ |
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি। শনিবার (২৬ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ৭ নেতার সঙ্গে বৈঠকে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির কয়েকজন নেতা। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ কথা জানান। তিনি বলেন, আমাদের সব কথা শুনেছে বিএনপি। তারা জানিয়েছে আমাদের বার্তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবে, তারপর তাদের সিদ্ধান্ত জানাবে। তিনি বলেন, এখন ফ্যাসিবাদ ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলোপের ক্ষেত্রে আমাদের সামনে বাধা হিসেবে দাঁড়িয়েছে চুপ্পু (রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন) অপসারণ এবং আমাদের যে নতুন

রাজনৈতিক বন্দোবস্ত। এগুলো নিয়ে আপনারা জানেন আমরা গত দুই দিন ধরে আমাদের দেশের প্রমিনেন্ট যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তাদের সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আজকে আমরা বিএনপির সঙ্গে আলোচনা করেছি। এক প্রশ্নের জবাবে হাসনাত বলেন, রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে জামায়াতের সঙ্গেও বৈঠক হয়েছে, জামায়াত আমাদের সঙ্গে একমত পোষণ করেছে। তিনি বলেন, একই ইস্যুতে আমরা ইসলামী আন্দোলনের সঙ্গেও বৈঠক করেছি। নৈতিকতার জায়গা থেকে ইসলামী আন্দোলনও রাষ্ট্রপতির অপসারণ চায়। তিনি জানান, আগামীকাল গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ও গণঅধিকার পরিষদের সঙ্গে বৈঠক করবেন তারা। বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী

এ্যানি ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উম্মা ফাতেমা, সদস্য সচিব আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়োরি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ ও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনসহ ৭ নেতা উপস্থিত ছিলেন। নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ‘চুপ্পু মাস্ট বি গন। আমরা টাইম ফ্রেম বেঁধে দিচ্ছি না।’ বৈঠকের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত