রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা চান জেলেনস্কি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ মে, ২০২৫
     ৫:০৭ পূর্বাহ্ণ

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা চান জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ৫:০৭ 93 ভিউ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, তুরস্কে চলমান শান্তি আলোচনা ফলপ্রসূ না হলে মস্কোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বিশেষ করে নতুন নিষেধাজ্ঞা নেওয়া হোক। খবর এএফপির। তিনি আলবেনিয়ার রাজধানী তিরানায় ইউরোপীয় নেতাদের এক সম্মেলনে এ কথা বলেন। জেলেনস্কি আরও বলেন, এ যুদ্ধ থামাতে আমাদের সামনে একটি বাস্তব সুযোগ ছিল—যদি না পুতিন তুরস্কে আসতে ভয় পেতেন। ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, যদি রাশিয়ার প্রতিনিধিদল কেবল নাটক করতে থাকে এবং কোনো বাস্তব সিদ্ধান্তে আসতে না পারে, তবে কঠোর ব্যবস্থা নিতে হবে—বিশেষ করে রাশিয়ার জ্বালানি খাত ও ব্যাংক ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি। গত তিন বছরের মধ্যে এই প্রথমবারের মতো ইউক্রেন ও রাশিয়ার

মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরু হয়েছে। তুরস্কের ইস্তান্বুলে হচ্ছে এ আলোচনা। তবে এতে জেলেনস্কি ও পুতিন অংশ নিচ্ছেন না, ফলে বড় ধরনের অগ্রগতির আশা খুবই কম। জেলেনস্কি বলেন, আমি প্রস্তুত ছিলাম পুতিনের সঙ্গে সরাসরি আলোচনার জন্য, সেটা আঙ্কারা হোক বা ইস্তান্বুলে। শুধু সাক্ষাৎ নয়, গুরুত্বপূর্ণ সব বিষয়ে সমাধানের জন্যও আমরা প্রস্তুত। কিন্তু তিনি আমার কোনো প্রস্তাবেই সম্মত হননি। তিনি জোর দিয়ে বলেন, ইউক্রেনের প্রথম ও প্রধান অগ্রাধিকার হলো একটি পূর্ণাঙ্গ, নিঃশর্ত ও সৎ যুদ্ধবিরতি, যা অবিলম্বে কার্যকর করতে হবে, যেন মানুষ মারা যাওয়া বন্ধ হয়। তিনি আরও বলেন, আর যদি রাশিয়ার প্রতিনিধি দল একমত না হয়, তাহলে এটা একেবারে স্পষ্ট হবে যে পুতিন

কূটনীতিকে ধ্বংস করতে চাচ্ছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?