রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৩৫ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫
     ৫:১১ পূর্বাহ্ণ

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৩৫

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মার্চ, ২০২৫ | ৫:১১ 83 ভিউ
ইউক্রেনের শহর খারকিভে ড্রোন হামলা চালোনোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। শনিবার রাতে চালানো এই হামলায় ২ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। নিজেদের দ্বিতীয় বৃহত্তর শহরে চালোনা এই হমলায় ক্ষেপেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ওই ড্রোন হামলায় একটি সামরিক হাসপাতালসহ আরও কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভের মেয়র ইহর তেরেখভ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। তিনি জানান, এই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও যুদ্ধ শরণার্থীদের একটি আবাসিকস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলায় আহতদের একজন ২২ বছর বয়সী অ্যান্টন বলেন, তিনি দৌড়ে ভবনের একটি কক্ষে আশ্রয় নেওয়ার

চেষ্টা করেছেন। এ সময় ড্রোন থেকে তার দিকে ধাতব ধারালো জিনিস আসতে থাকে। এ ঘটনায় তার বাঁ হাতে বড় ধরনের ব্যান্ডেজের প্রয়োজন হয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, খারকিভের পাশাপাশি শনিবার রাতভর সুমি, ওদেসা ও দোনেৎস্ক অঞ্চলে ১১১টি ড্রোন ও ১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে তারা ৬৫টি ড্রোন ভূপাতিত ও ৩৫টি ড্রোনের হামলা ঠেকাতে সক্ষম হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন। খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত? নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ‍্যথাম হাউসের সতর্কবার্তা পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কূটনৈতিক প্রটোকল না কি রাজনৈতিক বার্তা? ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট: মানবিকতা, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আত্মঘাত