রাবার বুলেট আর কাঁদানে গ্যাসে রণক্ষেত্র লস অ্যাঞ্জেলস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুন, ২০২৫
     ৮:৪১ অপরাহ্ণ

রাবার বুলেট আর কাঁদানে গ্যাসে রণক্ষেত্র লস অ্যাঞ্জেলস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুন, ২০২৫ | ৮:৪১ 81 ভিউ
উত্তপ্ত লস অ্যাঞ্জেলস। শহরটির অভিবাসীদের সঙ্গে আইনপ্রয়োগকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট আর কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে এলাকা। সোমবার (০৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমনের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন। কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও খারাপ হয়েছে। বিক্ষোভকারীরা ট্রাম্পের বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। এ সময় তাদের ওপর রাবার বুলেট আর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্প বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (০৮ জুন) নিউ জার্সিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, আমার একটা ছোট বক্তব্য আছে। তারা থুতু

ছিটিয়েছে, আমরা জবাব দিয়েছি। তিনি বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন, তারা মানুষের দিকে থুতু ছিটিয়েছে। এটা তাদের নতুন কৌশল। এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কেউ আমাদের পুলিশ বা সেনার দিকে থুতু ছিটালে, তা মেনে নেওয়া হবে না। এমন হলে কঠোরভাবে তা দমন করা হবে। রোববার লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ন্যাশনাল গার্ড কাঁদানে গ্যাস ও মরিচ গুঁড়োর বল ছুড়েছে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, পুলিশের নির্দেশ অমান্য করায় ২৭ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইতোমধ্যে আরও সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়েছেন। তবে ট্রাম্প প্রশাসন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ট্রাম্প ক্ষমতায়

আসার পর থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছেন। গত কয়েক দিনে লস অ্যাঞ্জেলসসহ ক্যালিফর্নিয়ার বিভিন্ন এলাকায় অভিবাসন দপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। এই সময়ে ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের প্রতিবাদে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ শুরু হয়, যা ক্রমশ তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস লস অ্যাঞ্জেলেসে ২০০০ ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্ত নেয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা