রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর পূর্তিতে কর্মসূচি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫
     ১০:০৯ পূর্বাহ্ণ

রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর পূর্তিতে কর্মসূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৫ | ১০:০৯ 94 ভিউ
সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির ১২ বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। পরে শ্রমিক সংগঠনগুলো রানা প্লাজার সামনে অস্থায়ী শহিদ বেদিতে ফুল দিয়ে নিহত শ্রমিকদের স্মরণ করে। এ সময় রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের পরিবার ও আহত শ্রমিকরা অংশ নেন। পরে তারা সরকারের কাছে রানা প্লাজার মালিক সোহেল রানার ফাঁসি দাবি করেন। সেখানে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। রানা প্লাজা ধসের এক যুগ পরেও স্বজনদের আহাজারি এখনো থামেনি। সাভার বাসস্ট্যান্ডের রানা প্লাজা

ধসের ঘটনা বিশ্ববাসীকে কাঁপিয়ে দিয়েছিল। বৃহস্পতিবার ভয়াবহ এ ঘটনার এক যুগ পূর্তি হলো। ২০১৩ সালের এদিন ঘটে যাওয়া ঘটনা সারা বিশ্বে সবচেয়ে বড় শ্রমিক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় বেঁচে থাকা আহত শ্রমিকরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে এবং আর্থিকভাবে ভালো নেই। ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় একটি ব্যাংক, ইলেকট্রনিক, কম্পিউটার, প্রসাধন সামগ্রীও পোশাকের দোকানের পাশাপাশি তৃতীয় তলা থেকে ৮ম তলা পর্যন্ত নিউ ওয়েব বটম্স, নিউ ওয়েব স্টাইল, প্যান্টস অ্যাপারেল্স, প্যান্টম টেক ও ইথারটেক লিমিটেডসহ ৫টি গামের্ন্টস ছিল। দুর্ঘটনায় আহত শ্রমিকরা কেউ কেউ ছোট পরিসরে বিভিন্ন ব্যবসা আবার অনেকে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়ে এখন সারা জীবনের জন্য পঙ্গু হয়ে বেকার জীবনযাপন করছেন। আহত শ্রমিক রহমানের

অভিযোগ, সারা বছর কেউ তাদের কোনো খোঁজখবর নেয়নি। দিবস আসলেই খোঁজ নেন। দিবস চলে গেলে খোঁজ খবরও নেওয়া শেষ। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন, সুচিকিৎসা, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আওয়ামী লীগ নেতা ও তৎকালীন সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও তার বড় স্ত্রীর বিরুদ্ধে রানা প্লাজার শ্রমিকদের টাকা আত্মসাৎ করার অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দাবি আদায়ে আন্দোলনের সভাপতি নূরুল ইসলাম বলেন, রানা প্লাজায় ধসের ২ মাস পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত শ্রমিকদের জনপ্রতি ১০ হাজার টাকা করে দিলেও ডা. এনামুর রহমানের

বড় স্ত্রী রওশন আরা আমাদের আহত শ্রমিকদের নাম ঠিকানা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবে বলে আমাদের থেকে তা নিয়ে কোনো টাকা আর আমাদের দেওয়া হয়নি। নূরুল ইসলাম অভিযোগ করে বলেন, ওই ফান্ডে সাড়ে ৩ কোটি টাকা রওশন আরা আত্মসাৎ করেছেন। এছাড়া তিনি বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ওই সময় সংসদে বলেছিলেন, বিদেশ থেকে ব্যাংকে ১২৭ কোটি টাকা জমা পড়েছে। ব্যাংকে টাকা রাখার জায়গা নেই। অথচ ওই ফান্ড থেকে আমাদের শ্রমিকদের ২২ কোটি টাকা দিলেও ১০৫ কোটি টাকা কোথায় গেল। তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং ওই সময়ের সরকারের সঙ্গে থাকা কর্তা

ব্যক্তিদের বিরুদ্ধে এ টাকা আত্মসাতের অভিযোগ করেন। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আত্মসাৎকারীদের থেকে উদ্ধার করে ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারকে দেওয়া, ক্ষতিগ্রস্ত শ্রমিকের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা, যেসব ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্ট করা হয় নাই তাদের অ্যাকাউন্ট করা, রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আত্মসাৎকারী রাজনৈতিক নেতা, শ্রমিক নেতা ও এনজিওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেন। অপরদিকে রানা প্লাজায় আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিয়ে সাবেক মন্ত্রী এনামুর রহমান ও তার বড় স্ত্রীকেই দায়ী করেন বক্তারা। এদিকে জানা গেছে, রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে চারটি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলায় তিনি কারাগারে আছেন। সম্পদের হিসাব বিবরণী জমা

না দেওয়ার মামলায় ঢাকার একটি আদালত সোহেল রানাকে তিন বছর কারাদণ্ড দেন। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়লে ২৯ এপ্রিল বেনাপোলে র্যাবের হাতে গ্রেফতার হন। বাংলাদেশ গামের্ন্টস অ্যান্ড শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল সুজন বলেন, এক যুগ পেরিয়ে গেল রানা প্লাজায় শ্রমিক হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের মামলার নিষ্পত্তি এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়নি। রানার সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা, দুই হাজারের অধিক আহত পঙ্গু শ্রমিকদের সুচিকিৎসা দেওয়া হয়নি, এখনও চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরছে শ্রমিকরা। বক্তারা রানা প্লাজার জায়গা ও সম্পদ সরকার অধিগ্রহণ করে একটি হাসপাতাল নির্মাণ করে শ্রমিকদের আজীবন চিকিৎসা প্রদান, এক জীবন

আয়ের সমপরিবার ক্ষতিপূরণ প্রদান, রানা প্লাজার সামনে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা, ২৪ এপ্রিলকে শ্রমিক শোক দিবস ঘোষণা করার দাবি জানান। তারা বলেন, আমরা দাবির বাস্তবায়ন চাই। রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পূর্তি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে নানামুখী কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে রানা প্লাজার সামনে অস্থায়ীভাবে নির্মিত শহিদ বেদিতে সাভার-আশুলিয়ার-ধামরাইসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ও নিহত শ্রমিকদের আত্মীয়স্বজন সকাল ৯টা হতে দিনব্যাপী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, মিছিল, মানববন্ধনসহ বিভিন্ন অনুষ্ঠান পালন করছে সংগঠনগুলো। বাংলাদেশ গামের্ন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. রফিকুল ইসলাম সুজন বলেন, বুধবার রাতে রানা প্লাজার সামনে অস্থায়ী শহিদ বেদিতে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়েছে। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ট্র্যাজেডি বিশ্বের একটি আলোড়ন সৃষ্টিকারী শ্রমিক দুর্ঘটনা। ভয়াবহ এ ঘটনায় এক হাজার ১৩৮ জন শ্রমিক নিহত এবং আহত ২ হাজার ৪৩৮ জনকে উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় নির্বাচনকে ‘সাজানো নাটক’ আখ্যা দিয়ে ভোট বর্জনের ডাক দিলেন সজীব ওয়াজেদ জয় রমেশ চন্দ্র সেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: শেখ হাসিনা কারাগারে দেড় বছরে ঝরল ১১২ প্রাণ রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধের মাত্রা ও সময়সূচি পরিবর্তন পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ নতুন সংকটের মুখে আইসিসি হজের ভিসা দেওয়া শুরু আজ