রাত যাপনের সুযোগ পেয়েই সেন্টমার্টিন গেল ১১৭৪ পর্যটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬
     ৬:০৭ অপরাহ্ণ

রাত যাপনের সুযোগ পেয়েই সেন্টমার্টিন গেল ১১৭৪ পর্যটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জানুয়ারি, ২০২৬ | ৬:০৭ 35 ভিউ
নীল জলরাশি আর প্রবালের মায়াজালে মোড়া বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও পর্যটকদের পদচারণায় মুখর দ্বীপটি। আকাশের নিচে রাত কাটানোর অপূর্ব সুযোগ ফিরে পেয়ে তিনটি জাহাজে ১১৭৪ জন পর্যটক গেল সেন্টমার্টিনে। সোমবার (০১ ডিসেম্বর) ভোর ৭টা থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে শুরু হয় জাহাজ চলাচল। ভোর ৫টায় কক্সবাজারের বিআইডব্লিউটিএ ঘাটে লাইন ধরেন পর্যটকরা। দুই লাইনে সাড়ি সাড়ি একেকজন করে ট্রাভেল পাশ চেক করে প্রশাসনের বিভিন্ন সংস্থা। শীত উপক্ষো করে পর্যটকরা সকাল ৭টায় কক্সবাজারের নুনিয়ারছড়া জেটি থেকে ছেড়ে যাওয়া জাহাজ দুপুরের আগেই পৌঁছে যায় প্রবালখচিত স্বপ্নের দ্বীপ সেন্টমার্টিনে। আগামীকাল বেলা ৩টায় সেই জাহাজ আবার ফিরবে কক্সবাজারে। প্রতিদিন দুই হাজারের বেশি পর্যটক এই প্রবাল

দ্বীপটিতে যেতে পারবেন না। দ্বীপের পরিবেশের জন্য সহনীয় এই সীমা ঠিক করে দিয়েছে প্রশাসন। সমুদ্রের শান্ত মৌসুম, শীতের ছুটি-সব মিলিয়ে আবারও জমে উঠছে দেশীয় পর্যটনের সবচেয়ে জনপ্রিয় এই গন্তব্য। দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা আর নিরাপত্তা- সব ক্ষেত্রেই কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান। সেন্টমার্টিন দ্বীপে প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করতে প্রত্যেক পর্যটককে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে অ্যালুমিনিয়ামের পানির বোতল দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী একদিনে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেন না। এটি নিশ্চিত করতে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে। তবে

প্রথমদিন অনলাইনে নিবন্ধন ছাড়া টিকিট বিক্রির অভিযোগে কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩১ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটকরা এই ভ্রমণ করতে পারবেন। প্রসঙ্গত, রাতে থাকার সুযোগ না থাকায় নভেম্বর মাসে কোনো পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যেতে আগ্রহ দেখাননি। তাই কক্সবাজার থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল এতোদিন বন্ধ ছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
*ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* মরে গেলে সবাই আফসোস করে, কিন্তু বেঁচে থাকতে কেউ দেখে না”: চার মাস ধরে জেলবন্দি স্বামীর চিন্তায় ও অনাহারে এক স্ত্রীর হাহাকার আবেদন করা হয়নি’ বলে অপপ্রচার আওয়ামী লীগ মাঠে নেই, তাই নির্বাচন ‘প্রতিদ্বন্দ্বীতাহীন’: মেজর হাফিজ কারাগারে নেতা, কবরে স্ত্রী–সন্তান ভোটের জন্য আদর্শ বিসর্জন ইউনুসের অপশাসনে দেশ, আইনের শাসনের বদলে মববাজির রাজত্ব আরেকটি কারামৃত্যু: বিচারহীনতার সংস্কৃতিতে ‘খুন’ হলেন আ.লীগ নেতা গোলাম মোস্তফা ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* ‘বাংলাদেশের গৌরবের প্রতিক ‘পদ্মাসেতু’ নিমার্ণের ফলে দেশের অর্থনৈতিতে বৈপ্লবিক ভুমিকা ও অবদান রাখছে।’ কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ