রাজপথে নেই আওয়ামী লীগ, তবুও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে অভূতপূর্ব সমর্থন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫
     ৫:১৮ অপরাহ্ণ

আরও খবর

“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ

গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী

ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা

রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের

ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন

৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু

বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্ট সদস্যের সাথে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর বৈঠক

রাজপথে নেই আওয়ামী লীগ, তবুও ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে অভূতপূর্ব সমর্থন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ | ৫:১৮ 30 ভিউ
‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা দিয়েও রাজপথে দেখা যায়নি আওয়ামী লীগ নেতাকর্মীদের, তবুও সপ্তাহের শেষদিনে যানজটের বদলে দেখা গেল ভিন্ন ঢাকা। জনগণের অভূতপূর্ব সমর্থনে কার্যত অচল রাজধানী। রাজপথে আওয়ামী লীগের কোনো কর্মসূচি বা নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ আহ্বানে রাজধানীবাসীর নীরব সাড়া কার্যত অচল করে দিয়েছে ঢাকাকে। বৃহস্পতিবার দিনের শুরু থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ছিল ফাঁকা, গণপরিবহন সীমিত, আর অফিসগামী ও শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম। সাধারণত রাজধানীতে তীব্র যানজট দেখা গেলেও আজকের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন—রাস্তায় নেই যানজট, অনেক জায়গা একেবারেই ফাঁকা। সচিবালয়, প্রেস ক্লাব, গুলিস্তান জিরো পয়েন্ট, শাহবাগ, ফার্মগেট, মহাখালী, মিরপুর, মোহাম্মদপুর ও উত্তরাসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে স্বাভাবিক সময়ের

চেয়ে অনেক কম যান চলাচল। ধানমন্ডি থেকে প্রেস ক্লাবগামী রিকশাচালক মো. দেলোয়ার বলেন, “আজ ১৫ মিনিটে পৌঁছে গেছি, কোনো সিগন্যালে দাঁড়াতে হয়নি। বৃহস্পতিবারের দিনে এমনটা কখনো দেখি না।” এদিন সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ছিল বিজিবির অবস্থান। সন্দেহভাজন কাউকে দেখলে বা যানবাহনে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। পথচারীদের মোবাইলও তল্লাশি করে দেখা হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ আছে কি না তা যাচাই করা হচ্ছে। সকাল সাড়ে ৯টার দিকে বাংলামোটরে বাসের জন্য অপেক্ষা করছিলেন মো. বেল্লাল। তিনি বলেন, “সকাল থেকে বাস খুব কম। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, পাচ্ছি না।” সচিবালয়ের

সামনে উত্তরমুখী যাত্রী আনোয়ারুল ইসলাম বলেন, “রাস্তায় আজ বাসের সংখ্যা অন্য দিনের চেয়ে অনেক কম।” শিক্ষাভবন মোড়ে অর্ধশতাধিক পুলিশ সদস্যকে দেখা গেছে নিরাপত্তায়। পুরনো পল্টন ও গুলিস্তানের জিপিও মোড়েও ছিল পুলিশের কড়া অবস্থান। হাইকোর্ট এলাকায় শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল, ট্রাইব্যুনালের সামনে অবস্থান নেয় র‌্যাব ও সেনা সদস্যরা। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “রাজধানীর সর্বত্র বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কড়া নজরদারি চলছে।” বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় রাজধানীর ১১ স্থানে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন ৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্ট সদস্যের সাথে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর বৈঠক ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে ‘স্টুপিড’, ‘শুয়োরের বাচ্চা’, ‘বেজন্মা’ বললেন আম জনতা দলের তারেক ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন শাসক বঙ্গবন্ধু: ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক রাষ্ট্রনির্মাতার উপাখ্যান শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘সাংবিধানিক প্রহসন’, সংবিধানের ওপর আঘাত: ফার্স্টপোস্টের প্রতিবেদন তারেক জিয়ার হাত ধরেই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির উত্থান: একটি অন্ধকার অধ্যায়ের বিশ্লেষণ গৃহকর্মীর পেটে বাবার ‘অবৈধ সন্তান’: ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কলঙ্কিত জন্মরহস্য ফাঁস! বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? খালেদা জিয়ার মৃত্যুর গুঞ্জন ও ১৬ই ডিসেম্বরের নেপথ্য বিশ্লেষণ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ মালাইকার বিস্ফোরক মন্তব্য ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ ২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?