ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ
গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী
ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা
রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের
ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন
৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু
বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্ট সদস্যের সাথে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর বৈঠক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতের এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে প্রথম ককটেলটি বিস্ফোরিত হয় বিমানবন্দর গোলচত্বরের আউটগোয়িং গেটের সামনে। এ ঘটনার কিছু সময় পর বিমানবন্দর থানাধীন উত্তরা ১ নম্বর সেক্টরস্থ জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে দ্বিতীয় ককটেলটির বিস্ফোরণ ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার তদন্ত কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম বলেন, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের সম্ভাবনা রয়েছে। পুলিশ নমুনা সংগ্রহ করেছে এবং ঘটনার পেছনে কারা, উদ্দেশ্য কী- সবই খতিয়ে দেখছে।



