রাজধানীতে বাসায় ঢুকে দুই বোনকে ধর্ষণ, গ্রেফতার ১ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫
     ৫:৩৮ অপরাহ্ণ

রাজধানীতে বাসায় ঢুকে দুই বোনকে ধর্ষণ, গ্রেফতার ১

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ | ৫:৩৮ 163 ভিউ
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় ঢুকে আপন দুই বোনকে ধর্ষণের ঘটনা ঘটেছে।তাদের মধ্যে একজন ৮ বছর বয়সি শিশু ও আরেকজন ১৬ বছর বয়সি বাকপ্রতিবন্ধী কিশোরী।এ ঘটনায় রেজাউল করিম (৫০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গোলাপবাগ বউবাজার এলাকায় বুধবার রাতে ঘটনাটি ঘটে। পরে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ধর্ষণের শিকার দুই মেয়ের মা জানান, তিনি ফুটপাতে পিঠা বিক্রি করে সংসার চালান। যাত্রাবাড়ী গোলাপবাগের বউবাজারে একটি বাড়ির নিচ তলায় ভাড়া থাকেন।তার দুই মেয়ের মধ্যে ১৬ বছর বয়সি যে মেয়েটা সে বাকপ্রতিবন্ধী ও আরেকজনের বয়স ৮ বছর। তিনি বলেন, ঘটনার সময় মেয়ে দুটি

বাসায় একা ছিল। তাদের বাবা বাসায় ছিল না।আমি ফুটপাতে পিঠা বিক্রি করছিলাম। এ সময় বাসার ভাড়াটিয়া রেজাউল করিম আমার ঘরে গিয়ে দুই মেয়েকে ধর্ষণ করে।ওই সময় দুই সন্তানের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে রেজাউল করিমকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাসায় এসে আমার দুই মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পাই। পরে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ। তিনি বলেন, এ ঘটনায় রেজাউল করিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।ওই দুই মেয়ের পরিবার রেজাউল করিমকে আসামি করে মামলা দায়ের করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে শেখ হাসিনা বলেন, দেশের প্রশংসনীয় অগ্রগতি রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের ফল’: মাহফুজ আনাম ‘বিজয়ের মাসে পশুটির কথা শুনলে মনে হয় ওকে টিক্কা খান জন্ম দিয়েছে’—সাংবাদিক ইলিয়াসকে নিয়ে গোলাম মাওলা রনির বিস্ফোরক মন্তব্য কুষ্টিয়ায় মুক্তিযোদ্ধাদের বিজয় অগ্রযাত্রা, তরুণদের স্বেচ্ছাসেবী দলে যোগদানের ঢল রেলপথ যখন মাদকের ‘নিরাপদ’ করিডর: নেপথ্যে এসপি শাকিলা ও তার সিন্ডিকেট ‘আওয়ামী লীগ’ ট্যাগ দিয়ে ব্ল্যাকমেইল: ২০ লাখ টাকা চাঁদা নিতে এসে ভুয়া সাংবাদিক গ্রেপ্তার জামায়াত নেতার ‘সুপারিশে’ গ্রেপ্তার আ.লীগ নেতার স্ত্রী! থানায় কথা বলতে গিয়েই হাতে হাতকড়া রাজধানীতে সিআইডির ট্রেনিং স্কুল থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার কাশিমপুর কারাগারে সাংবাদিকদের ওপর চলছে ‘মধ্যযুগীয় বর্বরতা’: সিপিজের লোমহর্ষক রিপোর্ট পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক: গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ বাজারের অবিক্রীত মোবাইল ফোন নিয়ে বিশেষ বার্তা বিটিআরসির ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে ত্রিমুখী সংকট একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক পুলিশে বড় রদবদল যে ৬ রুটে বাড়ছে ট্রেনের ভাড়া অপারেশন নাট ক্র্যাক: আখাউড়া দখলের যুদ্ধ সাভারে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক