ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৩ দিনে কোলকাতা দখলের হুমকি দেয়া সাবেক সেনাসদস্যরা এখন প্রতারণা ও ডাকাতি চক্রের হোতা
বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয়! ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট সক্ষমতা, তবু বাংলাদেশ কেন অন্ধকারে?
আমেনা, কুবরা, আরতী, কল্পনা চাকমারা—অগ্রগতি ও ক্ষমতায়নের পথ ছেড়ে আবারও নিরাপত্তাহীনতার শঙ্কায়?
বিদ্বেষ সত্ত্বেও বেড়ে চলেছে ভারতীয় পণ্য আমদানি: বাংলাদেশ কেন ভারতে বাজার পাচ্ছে না?
সাভারে এসআই-কে পিটিয়ে হত্যা: জুলাই ২০২৪ থেকে চলমান পুলিশ হত্যা থামছেই না
সুন্দরবনে নিষেধাজ্ঞা উঠলেও কাটেনি ভয়: বৈরী আবহাওয়া ও দস্যু আতঙ্কে জেলে-পর্যটকরা
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের
রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ
ডিবিসি টেলিভিশনের রাঙামাটি প্রতিনিধি ও রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টা ৩৪ মিনিটের দিকে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয় বলে জানিয়েছে রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন।
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কারা তাকে তুলে নিয়ে গেছেন, তাদের পরিচয় কী এবং কী কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সৈকত রঞ্জন চৌধুরী বর্তমানে কোথায় আছেন এবং তার সঙ্গে কী ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। উল্লেখ্য, যেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার মাত্র কয়েক গজ দূরেই বাংলাদেশ সেনাবাহিনীর একটি চেকপোস্ট ছিল।
বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। উল্লেখ্য, যেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার মাত্র কয়েক গজ দূরেই বাংলাদেশ সেনাবাহিনীর একটি চেকপোস্ট ছিল।



