যৌন হয়রানির অভিযোগ, মৌনীর পক্ষ নিয়ে কাকে দুষলেন শুভশ্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬
     ৬:৫৯ পূর্বাহ্ণ

যৌন হয়রানির অভিযোগ, মৌনীর পক্ষ নিয়ে কাকে দুষলেন শুভশ্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জানুয়ারি, ২০২৬ | ৬:৫৯ 32 ভিউ
কিছুদিন আগে অনুষ্ঠান চলাকালে যৌন হয়রানির শিকার হন বলিউড অভিনেত্রী মৌনী রায়। সেই অভিজ্ঞতা শেয়ার করেছিলেন তিনি। ভরা মঞ্চে অভিনেত্রীকে যৌন হয়রানির বিষয়টির প্রতিবাদ জানালেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। তার দাবি, বছরের পর বছর কেটে গেলেও নারীদের হেনস্তার কোনও শেষ নেই। যৌন হয়রানির প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে শুভশ্রী লেখেন, ‘কয়েক সপ্তাহ আগে আমরা নতুন বছরে পা রেখেছি। তাতে নতুন কিছুই হয়নি, এখনও নারীদের হেনস্তা করা হচ্ছে। ভোগ্য পণ্য হিসাবে ভাবা হচ্ছে। সমাজের ঠিক কোন স্তরে ওই নারীরা বসবাস করেন, তাতে কিছু যায় আসে না। এই ব্যবহার ২০২৬ সালেও চলতে থাকবে? বিরক্তি ছাড়া আর কিছুই না।’ মৌনীর উদ্দেশ্যে শুভশ্রী লেখেন, ‘মৌনী তুমি যথেষ্ট

শক্তিশালী নারী। তোমার অভিজ্ঞতার কথা শুনে আমার রক্ত ক্ষোভে ফুটছে। তুমি সকল নারীর প্রতিনিধি হয়ে তোমার বিরুদ্ধে ঘটা অন্যায়ের প্রতিবাদে করেছো। আরও শক্তিশালী হও। তোমার জন্য ভালোবাসা।’ বলে রাখা ভালো, শুভশ্রী নিজেও সোশাল মিডিয়ায় একাধিকবার চূড়ান্ত ট্রোলের শিকার হয়েছে। কিছুদিন আগে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির কলকাতায় আগমনের অনুষ্ঠান ঘিরে। তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত থানা পর্যন্ত গড়ায় সেই ঘটনা। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের হরিয়ানার করনালে একটি অনুষ্ঠানের মঞ্চে ওঠার সময় ছবি তোলার অজুহাতে কয়েকজন পুরুষ মৌনির শরীরে হাত দেন। বিষয়টি নিয়ে আপত্তি জানালে উল্টো বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয় তাকে। এছাড়া অশ্লীল মন্তব্য, অশালীন অঙ্গভঙ্গি এবং কটূক্তির মুখে পড়েন মৌনি। শুধু

তাই নয়, অনুষ্ঠানের মঞ্চটি উঁচু হওয়ায় ওই ব্যক্তিরা নিচ থেকে অশালীন অ্যাঙ্গেলে ভিডিও করছিলেন বলেন অভিযোগ করেন অভিনেত্রী। এ ঘটনার প্রেক্ষিতে মৌনির পক্ষ নিয়ে প্রতিবাদ জানালেন শুভশ্রী। সূত্র: সংবাদ প্রতিদিন

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই দাঙ্গার নায়করা নির্বাচনে, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা মৃত্যুর প্রহর গুনছে ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক যে দেশে সংখ্যালঘু মানেই দ্বিতীয় শ্রেণির নাগরিক : রক্তের দাগ মোছে না, ইতিহাসও ভোলে না জুলাই গণঅভ্যুত্থানে ‘দায়মুক্তি’ অধ্যাদেশ বাতিলের দাবি ১০ মানবাধিকার সংস্থার আবদুল মান্নান খানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের শোক হলুদের সঙ্গে কোন উপাদান মিশিয়ে খাওয়া উপকারী ঈদের মতো ভিড় টার্মিনালে, রিকুইজিশনে বাস সংকট তপশিলের পর গুলির ঘটনা ৩৪টি, অস্ত্র উদ্ধার ১১৩৯ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মুখ খুললেন গাঙ্গুলী নিষিদ্ধ মারণাস্ত্রের ব্যবহার, নিমেষে নিশ্চিহ্ন হাজারো মানুষ নায়িকা থেকে প্রবাসী, কেন বলিউড ছাড়েন রাগেশ্বরী শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪