যৌথবাহিনীর অভিযানে এনসিপি নেতা তুষারের বাবাসহ আটক ৬, বিপুল দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫
     ৫:৪৩ পূর্বাহ্ণ

যৌথবাহিনীর অভিযানে এনসিপি নেতা তুষারের বাবাসহ আটক ৬, বিপুল দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ জুলাই, ২০২৫ | ৫:৪৩ 147 ভিউ
মাদারীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল, কাটা রাইফেল ও এয়ারগানসহ বিপুল পরিমাণে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ২৫শে জুলাই, শুক্রবার ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ সময় মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের মুখপাত্র ও সদর উপজেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বয়কারী তুষার সব্যসাচীর বাবা মিলন মাতুব্বরকে আটক করেছে সেনাবাহিনী। একইসঙ্গে আরও তিন নারীসহ ৫ জনকে আটক করা হয়। তারা হলেন— সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কামাল মাতুব্বর (৫৩) ও মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী

পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা বেগম (২৩)। এ বিষয়ে শুক্রবার দুপুরে মাদারীপুর সেনা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের সঙ্গে সমন্বয়ে ঘুনসী এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেন সেনা সদস্যরা। এ অভিযানে একই বংশের ৭টি বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় চারটি বাড়ি থেকে একটি ৭.৬৫ এম.এম. বিদেশি পিস্তল, একটি ৭.৬৫ এম.এম. পিস্তলের ম্যাগাজিন, ৫ রাউন্ড ৭.৬৫ এম.এম. পিস্তলের গুলি, একটি এয়ারগান, ১২০ রাউন্ড এয়ারগানের গুলি, একটি কাটা রাইফেল, একটি বেসবল ব্যাট, দুটি স্টিলের চাকু, দুটি চাইনিজ কুড়াল, ৭টি রামদা, একটি বল্লম, ১৮টি টেঁটা, একটি বিদেশি টর্চ লাইট, ৫টি

মোবাইল ফোন, একটি ট্যাব, একটি এনআইডি কার্ড, একটি পাসপোর্ট ও এক পুরিয়া গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র একইসঙ্গে বাড়িতে এসব অবৈধ অস্ত্র রাখার অপরাধে তিন নারীসহ ৬ জনকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা। পরে উদ্ধারকৃত বিদেশি ও দেশীয় অস্ত্রসহ আটককৃতদের সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সংবাদ সম্মেলনে মাদারীপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক বলেন, আকটকৃতদের কাছে অবৈধভাবে এসব অস্ত্র মজুদ ছিল। তাদের কাছ থেকে কোনো লাইসেন্স আমরা পাইনি। এসব অস্ত্র ব্যবহার করে নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন তারা। অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের কার্যক্রম অব্যাহত রয়েছে, আগামীতেও থাকবে। এদিকে মাদারীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও

সদর উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সমন্বকারী তুষার সব্যসাচী বলেন, বাড়িতে নির্মাণকাজ চলায় গত এক সপ্তাহ ধরে আমার বাবা প্রতিবেশী এক চাচার বাড়িতে রাতে আশ্রয় নিতেন। ওই বাড়িতে অভিযান চালান সেনা সদস্যরা। এ সময় আমার বাবাকেও আটক করেন তারা। তিনি দাবি করেন, আমার বাবা ও আমি এসব অস্ত্র মজুদের বিষয়ে কিছুই জানি না। আমরা কোনো অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন একাত্তর থেকে আবার৭১ কেমন আছে বাংলাদেশ? নির্বাচন বৈধতা দিতে এক ব্যক্তির সাইনবোর্ডসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান ‘পাশা’, একাই সাপ্লাই দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক! উপদেষ্টা আদিলুর ও শিক্ষা উপদেষ্টা আবরারের পারিবারিক বলয়ে নির্বাচন পর্যবেক্ষক তালিকা গণভোট নয়, এটা সংবিধান ধ্বংসের আয়োজন হাজার হাজার প্রোফাইল ছবিতে একটাই কথা—“নো বোট, নো ভোট।” ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া আইনের শাসনের নির্লজ্জ চিত্র: ভুয়া মামলা ও আতঙ্কে বন্দী বাংলাদেশ বাংলাদেশের ১২ ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচন ও গণভোট বর্জনের আহবান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীরা ইউনূস সাহেব ঈদ করবেন কোথায়! Plebiscite or Refounding? The Constitutional Limits of the Referendum in Bangladesh Former Bangladeshi Minister Ramesh Chandra Sen Dies in Custody