যেভাবে মাঝ আকাশে বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয় (ভিডিও) – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫
     ৫:১৮ অপরাহ্ণ

যেভাবে মাঝ আকাশে বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয় (ভিডিও)

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ | ৫:১৮ 99 ভিউ
ওয়াশিংটন ডিসির আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরইমধ্যে সংঘর্ষের মুহূর্তের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবনন্দরের কাছে ঘটনাটি ঘটে। ওই সময় উড়োজাহাজটি বিমানবন্দরের রানওয়ে ৩৩ এর দিকে এগিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পর উড়োজাহাজটি পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। বোম্বারডিয়ার সিআরজে৭০০ উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। আর মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারে ছিলেন তিনজন। উদ্ধারকর্মীরা নদী থেকে ১৯টি ‘দেহ’ উদ্ধার করেছে বলে জানিয়েছে বিবিসি। তবে হতাহতের কোনও তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ। প্রায়

তিনশ উদ্ধারকর্মী এই উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। তীব্র বাতাস আর ঠাণ্ডার মধ্যে ডুবুরিরা নদীতে তল্লাশি চালানোর চেষ্টা করছেন। উড়োজাহাজটি যেখানে বিধ্বস্ত হয়েছে, তার কাছে পটোম্যাক নদীর পানির তাপমাত্রা শূন্য দশমিক ৬ থেকে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। পানির এই হিমশীতল অবস্থায় মানবদেহের তাপমাত্রা দ্রুত নেমে যায়। এমন পরিস্থিতিতে ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যে মানুষ নির্জীব হয়ে পড়তে পারে। ফলে উড়োজাহাজের কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের। দুর্ঘটনার পর থেকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবনন্দরের সব ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩ খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত ‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন! দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত সুদানে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জ ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয় ‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক ‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ খাকি পোশাকের আড়ালে এক ‘পিশাচের’ উত্থান: ২৮তম বিসিএস-এর ‘মীরজাফর’ ডিসি সামী সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর আহত ১৪ সেনার মধ্যে ৬ জন মারা গেছেন