যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবেন তা হতে দেব না – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ মে, ২০২৫
     ১১:১৭ অপরাহ্ণ

যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবেন তা হতে দেব না

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মে, ২০২৫ | ১১:১৭ 108 ভিউ
‘বিএনপি গত ১৬ বছর কী সেক্রিফাইস করেছে তা জনগণ জানে। দলটি যদি মনে করে যেনতেন একটা নির্বাচন দিয়ে ক্ষমতা দখল করবে, সেটা জুলাই বিপ্লবীরা হতে দেবে না। জুলাই বিপ্লবীরা ঘরে উঠে যায়নি। তারা আবার বের হলে বিএনপি পথ খুঁজে পাবে না।’ বৃহস্পতিবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণ যাত্রাবাড়ী জোন সমাবেশের আয়োজন করে। সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের প্রধান তত্ত্বাবধায়ক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় নেতা শাহরিয়ার, খান মো. মোরছালিন, সারোয়ার, মিরাজ হোসেন, রবিউল ইসলাম, লাকি আক্তার,

হিমেল, রিফাত খান প্রমুখ বক্তব্য দেন। বক্তরা বলেন, ‘বিএনপি দিল্লির প্রেসক্রিপশনে চলছে। দলটি ঘোলা পানিতে পাছ শিকার করতে চায়। আরেকটি এক এগারো সৃষ্টি করতে চায়। মব সৃষ্টি করে সড়ক বন্ধ করে জনগণকে দুর্ভোগে ফেলে বিচার বিভাগকে বাধ্য করে মেয়র বানিয়ে নিয়েছে। প্রশ্ন হলো অবৈধ ইলেকশনের মেয়র যদি ইশরাক হন, তাহলে হিরো আলমের দোষ কোথায়?’ তারা বলেন, ‘বিএনপি নির্বাচন নির্বাচন বলে জিকির করছে। কিন্তু দলটি স্থানীয় সরকার নির্বাচনকে ভয় পাচ্ছে। আপনারা যেনতেন নির্বাচন করে ক্ষমতায় যাবেন, তা আমরা হতে দেব না।’ বক্তারা বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশন বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে। তাই কমিশন পুনর্গঠন করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে

হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক গত ১৫ বছর বিরোধী দলের ওপর আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান ঘটেছে- মির্জা ফখরুল প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি ‘ভোটার ছিল না ভোটকেন্দ্রে; কিন্তু ভোট ছিল গণনার টেবিলে! সর্বনিম্ন ভোটার টার্ণআউট, ফাঁকা ভোটকেন্দ্রগুলো, আওয়ামী লীগের আহ্বানে বিপুল সংখ্যক মানুষের নির্বাচন বর্জন আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়: দেশের ভবিষ্যৎ ও দলের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী সজীব ওয়াজেদ জয় আমি ঘরের মেয়ে ঘরেই আছি আমার ঘর ব্রাহ্মণবাড়িয়া- রুমিন ফারহানা ইউনুসের সুষ্ঠু নির্বাচনের নমুনা ⁨নোয়াখালিতে পোলিং অফিসার নিজেই ব্যালটে সিল মারছেন ⁨সবচেয়ে বাজে কারচুপির নির্বাচন হয়েছে – জনগনের ক্ষোভ ভোট শেষ হওয়ার আধা ঘণ্টা পূর্বে কেন্দ্রদখল করে ব্যালট ছিনতাইয়ের পর ধানের শীষ মার্কায় সিল জনগণের সমর্থন না পেয়ে ক্ষমতা দখলের নগ্ন প্রয়াস! ভোটের আগেই সিল, আগেই স্বাক্ষর— ভোটার ছাড়াই বৈধতার নাটক! ইউনুস–জামাত–বিএনপির নীলনকশার গণপ্রহসন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ: সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জামায়াতে ইসলামীর, ১৫০ আসনে পুনর্নির্বাচনের দাবি রাজনীতিতে আসা নিয়ে যা বললেন সজীব ওয়াজেদ জয় ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল The Political Lens By RP Station ব্যালট বিপ্লবে ‘অনুপস্থিত’ শেখ হাসিনারই জয়: ৫২ শতাংশ মানুষের ভোট বর্জনে প্রমাণিত, তাকে ছাড়া বাংলাদেশ অচল প্রশ্নের মুখে ২০২৬-এর নির্বাচন ৮ শতাংশের ভোটকে ৬০ শতাংশ দেখানোর ‘ভুতুড়ে’ কারসাজি প্রতি মিনিটে ১২ ভোটারের উপস্থিতি দেখাল ইসি শেখ হাসিনা গরীবের বন্ধু ও এদেশের প্রেমিক’: সাধারণ মানুষের কণ্ঠে উন্নয়নের জয়গান গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ