যুদ্ধবিরতির ‘নতুন প্রস্তাবে’ সম্মত যুক্তরাষ্ট্র-হামাস, নিশ্চুপ ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫
     ১০:৫৮ অপরাহ্ণ

যুদ্ধবিরতির ‘নতুন প্রস্তাবে’ সম্মত যুক্তরাষ্ট্র-হামাস, নিশ্চুপ ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মার্চ, ২০২৫ | ১০:৫৮ 78 ভিউ
গাজার যুদ্ধবিরতি চুক্তি পুনরুদ্ধারের জন্য একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে মিশর। যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রস্তাবটি সমর্থন করলেও ইসরাইলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। সোমবার এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও জেরুজালেম পোস্ট। প্রতিবেদন অনুযায়ী, নতুন পরিকল্পনায় বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে এবং প্রথম সপ্তাহের পর ইসরাইল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে। মিশরের এই প্রস্তাবের মধ্যে মূলত একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। যার মাধ্যমে গাজা উপত্যাকা থেকে ইসরাইলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহারের বিনিময়ে সব বন্দির মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। এই পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র গ্যারান্টি দেবে বলেও জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ। ইসরাইলের

প্রতিক্রিয়া নেই মিশরের নতুন এই প্রস্তাবে যদিও যুক্তরাষ্ট্র ও হামাস ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে ইসরাইল এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। হামাসের দাবি, ইসরাইল জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তি লজ্জাজনকভাবে লঙ্ঘন করেছে। তবুও তারা (হামাস) এখনো আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব পর্যালোচনা করছে। পরবর্তী পদক্ষেপ কী হবে? মিশরের এই প্রস্তাব কার্যকর হলে গাজায় যুদ্ধের পরবর্তী পরিস্থিতি নির্ধারিত হতে পারে। তবে ইসরাইলের সিদ্ধান্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে মিশরে চলমান আলোচনার মধ্যেই গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামলা চালিয়ে দুই সাংবাদিকসহ আরও ৬১ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে বর্বর বাহিনী। এছাড়া আহত হয়েছেন ১৩৪ জন।

সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন