যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করলে মিলবে শুল্ক মুক্তি : ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫
     ৫:০২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করলে মিলবে শুল্ক মুক্তি : ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ এপ্রিল, ২০২৫ | ৫:০২ 77 ভিউ
গত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে বদলেছে ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির ধরন। তবে ১৯৮০ দশক থেকে তিনি একটি বিষয়ে ধারাবাহিকভাবে কাজ করে আসছেন। তাঁর বিশ্বাস, মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার একটি কার্যকর হাতিয়ার হলো শুল্ক। সেই বিশ্বাসকে সত্যি প্রমাণ করতে তিনি এখন নিজের প্রেসিডেন্সিকে বাজি রেখেছেন। তিনি বলেছেন, শুল্ক থেকে মুক্তি পেতে চাইলে যুক্তরাষ্ট্রে পণ্য তৈরি করুন। বুধবার ট্রাম্প বিশ্বের প্রায় ১০০টি দেশের ওপর নতুন করে শুল্কারোপ করেছেন। নতুন মেয়াদে ক্ষমতায় আসার পর এবার সবচেয়ে বড় আকারের শুল্কারোপের ঘোষণা দিলেন ট্রাম্প। হাতেগোনা অনুগত কয়েকটি রাষ্ট্রের ওপর বেসলাইন শুল্কারোপ করে বিশেষ সুবিধা দিয়েছেন। চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ইউরোপের কয়েকটি রাষ্ট্রের ওপর বড় অঙ্কের শুল্কারোপ করেছেন। নতুন শুল্ক

ঘোষণা করার সময় হোয়াইট হাউসের বাইরে ট্রাম্প বলেন, এই শুল্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক অংশীদারদের কয়েক দশকের অন্যায্য সম্পর্ককে সঠিক পথে আনবে এবং অন্য দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করা থেকে বিরত রাখবে। যদি আপনি চান আপনার শুল্কের হার শূন্য হোক, তবে আপনি আপনার পণ্যটি যুক্তরাষ্ট্রেই তৈরি করুন। চলতি বছরের শুরুতে চীনের সব পণ্যের ওপর শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তার ওপর এবার নতুন করে আরও ৩৪ শতাংশ শুল্কারোপ করা হয়েছে। ভিয়েতনাম থেকে আমদানি করা পণ্যের ওপর বসানো হয়েছে অতিরিক্ত প্রায় ৫০ শতাংশ শুল্ক। গত বুধবারের ঘোষণায় উল্লেখযোগ্যভাবে মেক্সিকো ও কানাডার নাম অনুপস্থিত ছিল। দেশ দুটির সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। তার

অর্থ এই নয়, দেশ দুটির ওপর এই শুল্কের প্রভাব পড়বে না। ট্রাম্পের এই শুল্কনীতি বিশ্বের সব দেশের ওপরই কমবেশি প্রভাব ফেলবে। কানাডা ও মেক্সিকোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। গতকাল বৃহস্পতিবার রাত থেকে এ শুল্ক কার্যকর হবে। খবর রয়টার্সের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন