যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ ঘোষণার পর তাইওয়ানে চীনা প্রযুক্তি ‘কালো তালিকায়’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জুন, ২০২৫
     ৮:০১ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ ঘোষণার পর তাইওয়ানে চীনা প্রযুক্তি ‘কালো তালিকায়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জুন, ২০২৫ | ৮:০১ 96 ভিউ
যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তা হুমকির’ পর কয়েকটি চীনা প্রযুক্তি কোম্পানিকে ‘কালো তালিকাভুক্ত’ করেছে তাইওয়ান। এই পদক্ষেপের ফলে দেশটিতে চীনা প্রযুক্তি পণ্যের ওপর বিধি আরোপ করা হয়েছে। পুরো বিষয়টিকে চীনের প্রযুক্তি খাতে বড়সড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে হুয়াওয়ে টেকনোলজিস ও সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্পোরেশনকে (এসএমআইসি) ‘কৌশলগত উচ্চপ্রযুক্তি পণ্যের সত্ত্বভুক্ত সংস্থা’র তালিকায় অন্তর্ভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। এবার তাইওয়ানও একই পদক্ষেপ নিয়েছে। শনিবার (১৪ জুন) তাইওয়ানের আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসন এ সংক্রান্ত একটি হালনাগাদ প্রকাশ করে। এতে হুয়াওয়ে, এসএমআইসি ও তাদের বেশ কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানকে কালো তালিকা অন্তর্ভুক্ত করা হয়। যদিও

তাইওয়ান সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। দেশটির আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে তাইওয়ানি কোম্পানিগুলোকে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছে কোনো পণ্য বা প্রযুক্তি রপ্তানির আগে সরকারের অনুমতি নিতে হবে। এতে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ তৈরির অগ্রগতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। হুয়াওয়ে ও এসএমআইসি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নজরদারিতে রয়েছে। ২০২০ সালের জুনে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) হুয়াওয়ে ও জেডটিইকে ‘জাতীয় নিরাপত্তা হুমকি’ হিসেবে ঘোষণা করে। এরপর এসব প্রতিষ্ঠানের প্যারেন্ট কোম্পানি, সহযোগী ও অংশীদারদের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এছাড়া এসএমআইসিকে যুক্তরাষ্ট্রের ‘এন্টিটি লিস্টে’ অন্তর্ভুক্ত করায় তারা বিদেশি প্রযুক্তি কেনার ক্ষেত্রে বড় ধরনের

প্রতিবন্ধকতার মুখে পড়ে। ব্লুমবার্গ জানিয়েছে, নতুন নিষেধাজ্ঞার ফলে হুয়াওয়ে ও এসএমআইসি তাইওয়ানের উন্নত চিপ কারখানা নির্মাণ প্রযুক্তি, কাঁচামাল এবং যন্ত্রপাতি যেগুলো এনভিআইডিআইএর মতো কোম্পানির জন্য টিএসএমসি উৎপাদন করে, এসব ব্যবহারে কঠোর বাধার মুখে পড়বে। নতুন তালিকায় হুয়াওয়ের জাপান, রাশিয়া ও জার্মানির শাখাগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৩ সালে ব্লুমবার্গই প্রথম জানায়, দক্ষিণ চীনে একাধিক গোপন চিপ কারখানা স্থাপনে হুয়াওয়েকে সহায়তা করছিল কিছু তাইওয়ানি প্রতিষ্ঠান। এবার তাইওয়ানের এই নতুন পদক্ষেপ সেই গোপন কার্যক্রমে বড় রকমের ধাক্কা দিতে পারে। একই বছর হুয়াওয়ে ও এসএমআইসি দেশীয়ভাবে তৈরি ৭-ন্যানোমিটার চিপ উন্মোচন করে, যা মার্কিন নীতিনির্ধারকদের চমকে দেয়। তখন ধারণা করা হয়, বিশ্বজুড়ে নিষেধাজ্ঞার মধ্যেও চীনের নিজস্ব প্রযুক্তি

সক্ষমতা বাড়ছে। তবে তাইওয়ানের সাম্প্রতিক সিদ্ধান্ত চীনের সেই আশা আবার অনিশ্চয়তার মুখে ফেলছে। চলতি বছর তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ হিসেবে আখ্যায়িত করার পর থেকে দ্বীপটির নিরাপত্তানীতিতে কড়া পরিবর্তন এসেছে। অবশ্য চীন এ সিদ্ধান্তের ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন