যুক্তরাষ্ট্রের আপত্তি উড়িয়ে রাশিয়ার তেলে নির্ভরতা চালিয়ে যাবে ভারত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫
     ৬:৪০ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের আপত্তি উড়িয়ে রাশিয়ার তেলে নির্ভরতা চালিয়ে যাবে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ আগস্ট, ২০২৫ | ৬:৪০ 74 ভিউ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর মন্তব্য ও হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি চালিয়ে যাবে ভারত। রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ভারতের দুই শীর্ষ সরকারি কর্মকর্তা। তবে বিষয়টির স্পর্শকাতরতার কারণে তারা পরিচয় প্রকাশে অনিচ্ছুক। সম্প্রতি ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে সতর্ক করেন যে, রাশিয়ার জ্বালানি ও সামরিক সরঞ্জাম কিনলে ভারতকে অতিরিক্ত শাস্তির মুখে পড়তে হতে পারে। তবে সাংবাদিকদের তিনি জানান যে, তার কাছে খবর এসেছে ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করতে যাচ্ছে। তবে ভারতীয় কর্মকর্তারা এসব দাবিকে অস্বীকার করে বলেছেন, রাশিয়ার সঙ্গে তেল আমদানি চুক্তিগুলো দীর্ঘমেয়াদি, যা হঠাৎ করে বাতিল করার সুযোগ নেই। একজন কর্মকর্তা বলেন, ‘এই

বাণিজ্যিক সম্পর্ক রাতারাতি পরিবর্তন সম্ভব নয়।’ অন্য একজন কর্মকর্তা বলেন, ‘রাশিয়ার কাছ থেকে তেল আমদানির কারণে বৈশ্বিক বাজারে মূল্য স্থিতিশীল রাখতে ভারত ইতিবাচক ভূমিকা রেখেছে, বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের পরও যখন বিশ্ববাজারে দাম একই ছিল।’ তিনি আরও জানান, ভারত যেসব দামে রাশিয়ার তেল কিনছে তা ইউরোপীয় ইউনিয়নের নির্ধারিত সীমার নিচে। নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়টার্সের জ্বালানি বিষয়ক প্রশ্নে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক মন্তব্য না দিলেও মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘস্থায়ী, দৃঢ় ও বিশ্বাসযোগ্য। আমরা বৈশ্বিক বাজারের প্রেক্ষাপট ও প্রয়োজন বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণ করি।’ রাশিয়া বর্তমানে ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল সরবরাহকারী দেশ। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা ভারত এখন

প্রায় ৩৫ শতাংশ অপরিশোধিত তেল রাশিয়া থেকে আমদানি করছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটি গড়ে প্রতিদিন ১৭.৫ লাখ ব্যারেল রাশিয়ান তেল আমদানি করেছে, যা গত বছরের তুলনায় সামান্য বেশি। সাম্প্রতিক পরিবর্তন ও বাজার পরিস্থিতি তবে জুলাই মাসে রাশিয়ান তেলে ছাড় কমে যাওয়ায়, ভারতের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলো সাময়িকভাবে নতুন চালান বন্ধ রেখেছে। রয়টার্স সূত্রে জানা গেছে, ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি গত এক সপ্তাহে রাশিয়ার কোনো নতুন তেল চালান চায়নি। বিশ্লেষকদের মতে, এই সাময়িক বিরতি মূলত বাজার পরিস্থিতির অংশ, তবে এটি দীর্ঘমেয়াদি নীতিগত পরিবর্তন নয়। ভারতের অবস্থান এখনও পরিষ্কার—জ্বালানি নিরাপত্তা ও মূল্যস্হিতিশীলতা নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চলবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনার চিন্তা এত শক্তিশালী যে শত্রুরাও তা হুবহু নকল করে ‘১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা?’—না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘নির্যাতিত’ যুবলীগ কর্মী রিয়াদের আর্তনাদ: ‘আগামী প্রজন্ম ও দেশকে বাঁচাতে পাতানো নির্বাচন বর্জন করুন’ ণভোট, এপস্টিন, ডিপি ওয়ার্ল্ড, সোমালিল্যান্ড ও গণহত্যা* ‘অবৈধ’ নির্বাচন বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোটের ডাক গোলাম রাব্বানীর পেশাগত দায়িত্ব পালনকালে জাবিতে সাংবাদিককে ‘হেনস্তা’ পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর ধর্ষণ মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন ক্রিকেটার তোফায়েল যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানের জলসীমা এড়িয়ে চলার নির্দেশ পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩ শেরপুরে লুট হওয়া শটগানসহ বিএনপিকর্মী আটক ৩৮ কেজি গাঁজা, কাভার্ড ভ্যানসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান