যুক্তরাজ্যে জামায়াতের আমির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪

যুক্তরাজ্যে জামায়াতের আমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৪ |
কোনো প্রকার ঘোষণা ছাড়াই লন্ডন সফর করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত ১০ই নভেম্বর দুপুরে তিনি হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর ও সাবেক ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবু সালেহ ইয়াহিয়াসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা জানান, ১৭ নভেম্বর ডা. শফিক লন্ডনে বাংলাদেশিদের দেওয়া গণসংবর্ধনায় বক্তব্য দেবেন। এ ছাড়া জামায়াত আমির লন্ডনে ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নভেম্বর ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন। আবু সালেহ ইয়াহিয়া জানিয়েছেন, জামায়াত আমিরকে লন্ডনের একটি রেস্তোরায় আগামী

১৭ নভেম্বর বিকেল ৫টায় নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। হঠাৎ লন্ডন সফর কী কারণে এ নিয়ে যুক্তরাজ্য জামায়াতের নেতৃবৃন্দের কাছ থেকে কোন বিবৃতি পাওয়া যায়নি। তবে দলীয় একাধিক সূত্র বলছে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে আমীরের লন্ডনে আগমন। জানা গেছে, দলের পক্ষ থেকে ইতিমধ্যে কয়েকটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে যেগুলোতে আমিরে জামায়াত অংশগ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামিনেও মেলেনি মুক্তি, কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু: পরিকল্পিত হত্যা- অভিযোগ পরিবারের যুক্তরাষ্ট্রে জি২০ সম্মেলনে রাশিয়ার প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা বাদ: কানাডার ওয়াকআউট, ইউরোপের ক্ষোভে বিতর্কিত আয়োজন লাইপজিগ বিমানবন্দরে ড্রোন হামলা: রাশিয়াকে দায়ী করে কড়া পদক্ষেপ জার্মানির ৩৮ লাখ টাকা ঘুষ গ্রহণ: বরখাস্তের আদেশ প্রত্যাহার করে এনবিআর কমিশনার মিতু স্বপদে বহাল! হামের টিকাদানের ৩ সপ্তাহে অ্যান্টিবডি তৈরির কথা, ৫ মাসেও কমেনি সংক্রমণ: শিশু মৃত্যু ৯৮৬, টিকার মান প্রশ্নবিদ্ধ ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত নবীর শহর মদিনায় খেজুরের বিশাল সাম্রাজ্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল ইরানে গত কয়েক দিনের মার্কিন হামলায় হতাহতের সংখ্যা প্রকাশ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প আসিফের দুর্নীতিকাণ্ডে সচিবসহ ফেঁসে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে আটক সেই পাইলট ছাড়লেন ভারতীয় বিমানবাহিনী একটি কুঁড়ি দুটি পাতায় জমাট বাঁধা কষ্ট মক্কা চুক্তি: নয়া আঞ্চলিক নিরাপত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ অর্ধকোটি টাকা গায়েব নতুন বেতনকাঠামো হাকিম বদলেছে কিন্তু হুকুম বহাল রয়েছে বাংলাদেশ কেন বিমান হাব হবে না …