যাদের জেলে থাকা উচিত তাদের অনেকে চাকরিতে বহাল : ফাহাম – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪

যাদের জেলে থাকা উচিত তাদের অনেকে চাকরিতে বহাল : ফাহাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ নভেম্বর, ২০২৪ |
যাদের জেলে থাকা উচিত তাদের অনেকে চাকরিতে বহাল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক, রাজনীতিবীদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম। বুধবার (০৬ নভেম্বর) নিজের ভেরিফাইড আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে ফাহাম আব্দুস সালাম লিখেছেন, জেনারেল ওয়াকার সাহেব, কর্নেল ও ঊর্ধ্বতন কর্মরত অফিসারদের চাকরির মেয়াদ ২ বছর বাড়াতে কাজ শুরু করেছেন। এই কাজটা করলে আওয়ামী অফিসারদের চাকরির মেয়াদ বাড়বে। ন্যাচরাল এট্রিশানের কারণে যাদের চাকরি যেত, তারাও চাকরি করতে থাকবে। মনে রাখবেন যেসব জেনারেলদের এই মুহূর্তে জেলে থাকা উচিত তাদের অনেকে এখনো বহাল তবিয়তে চাকরি করছেন। এ ছাড়া এরা আরও লম্বা সময় ধরে চাকরি করবেন। তিনি লেখেন, জুলাই বিপ্লবের সময় আনসার

বাহিনীর প্রধান মেজর জেনরেল আমিনুল হক, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা এনামুল হক শামীমের ভাই বলে জেনারেল হয়েছিলেন। উনি আমার কলেজের এক্স-ক্যাডেট এবং ওনার কনটেম্পোরারি প্রত্যেকে বলেন যে- তিনি কর্নেল হওয়ার যোগ্য কোনো অফিসার না। তিনি এখনো চাকরি করছেন। এই যে হেলিকপ্টার থেকে ছাত্রদের ওপর গুলি করা হয়েছিল, এর কারিগর মেজর জেনরেল বাকী এখনো চাকরি করছেন। এমনকী যেই লে. কর্নেল রেদোয়ান সরাসরি ছাত্রদের ওপর গুলি করেছে (ভিডিওতে আছে) সেও চাকরি করছে। যারা আমাদের সন্তানদের হত্যার সহযোগী কিংবা সরাসরি দায়ী। এরা তো চাকরি করছেই, চাকরির মেয়াদ আরও দুই বছর বাড়বে। আর মিড লেভেলের যেসব অফিসার ছাত্রদেরকে একচুয়ালি বাঁচিয়েছে, তাদের প্রমোশান দুই

বছর আটকে যাবে। ফাহাম লিখেছেন, কম করে হলেও সরকারের কয়েকশ’ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। এই খরচ বহন করবে ভবিষ্যতের রাজনৈতিক (বিএনপি, জামায়াত, ছাত্র ও জাতীয়) সরকার। মেজর স্টেক হোল্ডারদের সম্মতি না নিয়ে এই ধরনের ভয়ঙ্কর এক্সপেন্সিভ সিদ্ধান্ত নেওয়া উচিত কি না সেই বিষয়ে পলিটিকাল স্টেক হোল্ডারদের আওয়াজ তোলা উচিত। বাজেট করবেন আপনারা আর সিদ্ধান্ত নেবে নন-পলিটিকাল সরকার। এটা একেবারেই অগ্রহণযোগ্য। তিনি লেখেন, বিএনপি, জামায়াত ও ছাত্ররা যদি মনে করেন এই সিদ্ধান্ত দেশের স্বার্থ বিরোধী। আপনাদের স্পষ্ট করে বলা উচিত। বাংলাদেশের সরকার সিরিয়াস একেনমিক সংকোচনের মধ্যে আছে। এই পরিস্থিতিতে এই ধরনের চিন্তা করে কীভাবে। যার কারণে সরকারের শত শত কোটি টাকা এক্সট্রা

খরচ হবে? দুদিন আগে আন্দাজে বলেছিলাম আরও লিউটেনেন্ট জেনারেল পদ ক্রিয়েট করা হবে। গতকাল শুনলাম আসলেই নাকি হচ্ছে। যেই কাজ আগে ব্রিগেডিয়ার করতো সেই একই কাজ এখন লিউটেনেন্ট জেনারেল করবে। এতে সরকারের খরচ হবে কোটি কোটি টাকা (ফর নাথিং)। ফাহাম আরও লিখেছেন, বাংলাদেশের পলিটিকাল অ্যাক্টররা যদি ভবিষ্যতে দেশ রুল করার ব্যাপারে সিরিয়াস হন, এসব ফাইজলামি বন্ধ করতে হবে। সরকারি কর্মচারীদের এসব ল্যাটকা ইনস্টিটিউশান প্রেম আপনারা আজকে আশকারা দেবেন তো কালকে আপনারাই এর কাফফারা দেবেন। কালকে এরাই আপনাদের বলবে আমাদের আলাদা এয়ারলাইন্স লাগবে, শপিং মল লাগবে, দুইটা উপজেলা লাগবে। মনে রাখবেন, এই আর্মি আওয়ামী লীগকে বাঁচাতে পারেনি। আপনাদেরকেও ভবিষ্যতে পারবে না। আপনারা

জনস্বার্থে সিদ্ধান্ত নিন। এডাল্টদের মতো আচরণ করুন। তিনি লেখেন, আমি ইউনূস সাহেব ও বর্তমান সরকারকে অনুরোধ করছি, এসব দেশের স্বার্থবিরোধী অন্যায় আবদার এন্টারটেইন করবেন না। আল্লাহর ওয়াস্তে সিরিয়াস হন। সরকারি খরচ বাড়ে, এমন সিদ্ধান্ত নিয়ে ব্যাড প্রিসিডেন্স তৈরি করবেন না। সর্বশেষে তিনি লিখেছেন, (বি. দ্র. বিমানবাহিনী ও নৌবাহিনীর ২ বছরের এক্সট্রা চাকরি করার সঙ্গে সমন্বয় করার যে বাহানা তোলা হয়েছে- সেটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বেশিরভাগ সুবিধা আপনারাই অনেক বেশি পান- বিমানবাহিনী ও নৌবাহিনীর তুলনায়। যেই সুবিধা বেশি পান- কই সেইটা তো সমন্বয় করতে চান না)

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত