ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র্যাব কর্মকর্তা নিহত, আহত ৩
উত্তরায় নিরাপত্তাকর্মীকে পিটিয়ে অস্ত্র ছিনতাই-অপহরণ
অপহরণের ৪৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি দুই পর্যটক ও রিসোর্ট মালিক
শেরপুরে বিজিবির অভিযানে ভারতীয় মালামালসহ মাদক উদ্ধার
গাজীপুরে জাসাস নেতাকে ডেকে নিয়ে ইটভাটায় কুপিয়ে হত্যা
মগবাজারে ভাই-বোনের মৃত্যু, পুলিশের ধারণা খাবারে বিষক্রিয়া
সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত
যশোরে চার বছরের শিশুকে জিম্মি করে মাকে ধর্ষণচেষ্টা
যশোরে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরে ঢুকে ৪ বছরেরে শিশুর গলায় ছুরিধরে মাকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে শহরতলীর বিরামপুর গাবতলায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারীর ভাই জানান, তাদের এক প্রতিবেশী ও তার কয়েকজন সহকারী রাত সাড়ে ১১টার দিকে মোবাইল চার্জ দেওয়ার কথা বলে ঘরের দরজা খোলায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঘরে থাকা ৪ বছরের শিশুর গলায় চাকু ধরে ওই শিশুর মাকে ধর্ষণচেষ্টা চালায়৷ তখন চিৎকার করলে ওই শিশু ও তার মাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হাসানসহ তার সহযোগীরা৷
ভুক্তভোগী নারীর বাবা জানিয়েছেন, বাসায় কেউ না থাকার সুযোগে তাদের এক প্রতিবেশী এ কাণ্ড ঘটিয়েছে৷ তিনি তার মেয়ে
ও নাতনীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন৷ যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুতই জড়িতদের আটক করা হবে বলে জানান তিনি৷ তবে এ ঘটনা এখনও কোনো মামলা হয়নি।