যখন আর কিছু হারানোর ছিল না, তখনই সাফল্য আসতে শুরু করে: শুভশ্রী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫
     ৯:৪৫ পূর্বাহ্ণ

যখন আর কিছু হারানোর ছিল না, তখনই সাফল্য আসতে শুরু করে: শুভশ্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ | ৯:৪৫ 270 ভিউ
টালিউডের জনপ্রিয় জুটি ছিলেন দেব-শুভশ্রী। পর্দার বাইরেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই জুটি। দীর্ঘদিন প্রেম করেছিলেন দুজন। তবে শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায় তাদের। এত বছর পর সেই সম্পর্কের স্মৃতিচারণ করলেন শুভশ্রী। জানালেন, বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। জি বাংলার এক পুরোনো রিয়েলিটি শো ‘হ্যাপি প্যারেন্টস ডে’-তে অতিথি হয়ে এসে শুভশ্রী নিজের জীবনের সেই কঠিন সময়ের কথা শোনালেন। তিনি বলেন, ‘আমি খুব ছোট বয়সে জীবনের খারাপ সময়টা দেখেছি। একটা সময় কাজ থেকেও আমার মন উঠে গিয়েছিল। নিজেই সিদ্ধান্ত নিয়ে কাজ ছেড়ে দিই। পরাণ যায় জ্বলিয়া রে… ছবির পর কাজ করাই বন্ধ করে দিই।’ তবে সিদ্ধান্ত নেওয়ার পর যেই সম্পর্কের জন্য সব কিছু

ত্যাগ করেছিলেন, সেটাই টিকল না। আর তখনই বুঝেছিলেন জীবনের অনিশ্চয়তা। শুভশ্রী বলেন, ‘সেই সময় আমি আমার চারটি বছর নষ্ট করেছি। মনের কষ্ট বাবা-মায়ের সঙ্গে ভাগ করে নিতে পারিনি। বাইরে থেকে হাসিখুশি থাকলেও, পাঁচ মিনিট অন্তর বাথরুমে গিয়ে কেঁদে ফিরতাম।’ তবে জীবনের সেই কঠিন সময়ও নায়িকাকে ভেঙে দিতে পারেনি। তিনি বলেন, ‘যখন আমার আর কিছু হারানোর ছিল না, তখনই বলেছিলাম—যা পাব সেটাই আমার প্রাপ্তি হবে। তারপর থেকেই ঈশ্বরের আশীর্বাদে জীবনে সাফল্য আসতে শুরু করে।’ ভালোবাসা নিয়ে তার বিশ্বাস আজও অটুট। শুভশ্রীর ভাষায়, ‘আমি ভালোবাসাকে কখনও অস্বীকার করিনি। খারাপ অভিজ্ঞতা হলেও ভালোবাসা খুব সুন্দর একটা অনুভূতি। পৃথিবীর সব মানুষই ভালোবাসার খোঁজে আসে। পেশা, টাকা—সব কিছু

পরে আসে। ভালোবাসা থাকলে সবটাই সহজ হয়ে যায়।’ বর্তমানে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে সুখে সংসার করছেন শুভশ্রী। ছেলে ইউভানকে নিয়ে এখন তার ঘর ভরা আনন্দ। এর মধ্যেই প্রাক্তন দেবের সঙ্গে ধুমকেতু নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?