ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য?
কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ
স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি
ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা
মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা
ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন
‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে?
মৃত্যুর পাঁচ বছর পর এন্ড্রু কিশোরকে কর পরিশোধের নোটিশ
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এন্ড্রু কিশোরকে মৃত্যুর পাঁচ বছর পর কর পরিশোধের নোটিশ পাঠানো হয়েছে। কর অঞ্চল-১২ থেকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে, এন্ড্রু কিশোরের ৭২,৮০৩ টাকা বকেয়া আছে। এর মধ্যে ২০০৫-০৬ অর্থবছরে ২২,৪২৩ টাকা এবং ২০১২-১৩ অর্থবছরে ৫০,৩৮০ টাকা বকেয়া রয়েছে।
সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, এটি নিয়মিত কার্যক্রম। এন্ড্রু কিশোরের পরিবারের সদস্যদের ওপর এই বকেয়া করের দায় বর্তাবে। এনবিআর মৃত করদাতার সম্পদ থেকে আয়ের ওপর কর আদায় আইন অনুসারে, প্রথমে মৃত করদাতার একজন উত্তরাধিকারীকে প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। সংশ্লিষ্ট উপ-কর কমিশনার নোটিশের মাধ্যমে সেই উত্তরাধিকারীকে অবহিত করবেন। এরপর ওই উত্তরাধিকারী প্রতিবছর মৃত
করদাতার পক্ষে রিটার্ন জমা দিয়ে নির্ধারিত কর পরিশোধ করবেন। করযোগ্য আয় না থাকলে রিটার্ন দিতে হয় না। যতদিন পর্যন্ত মৃত করদাতার সম্পদ উত্তরাধিকারীদের মধ্যে ভাগ-বণ্টন হয়নি, ততদিন মনোনীত প্রতিনিধি কর পরিশোধ করতে থাকবেন। এ ক্ষেত্রে কর না দিলে বা আইনশৃঙ্খলা না মানলে মনোনীত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। প্রসঙ্গত, দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালের জুলাইয়ে প্রয়াত হন এন্ড্রু কিশোর। তিনি ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার কণ্ঠে বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্রজগতের কালজয়ী গানগুলো সমৃদ্ধ হয়েছে। সুখ-দুঃখ, হাসি-আনন্দ, প্রেম-বিরহ সব অনুভূতির গানই তার কণ্ঠে ধ্বনিত হয়েছে।