মৃতদেহ সৎকারে হিমশিম খাচ্ছে মান্দালয়ের শ্মশানগুলো – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৫
     ৮:৩৫ অপরাহ্ণ

মৃতদেহ সৎকারে হিমশিম খাচ্ছে মান্দালয়ের শ্মশানগুলো

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ মার্চ, ২০২৫ | ৮:৩৫ 81 ভিউ
মিয়ানমারে সম্প্রতি ঘটে যাওয়া ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১,৭০০-তে পৌঁছেছে। এছাড়া ভূমিকম্পে আহত হয়েছেন ৩,৪০০ জন এবং এখনো ৩০০ জন নিখোঁজ রয়েছেন। রোববার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, আনাদোলুসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। শুক্রবারের এই বিধ্বংসী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের মান্দালয় শহর। প্রতিবেদন অনুযায়ী, শহরটির শ্মশানগুলোতে মৃতদেহের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় সৎকার করতে হিমশিম খেতে হচ্ছে। মিয়ানমার নাও এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়ানিকান, টাউং-ইন এবং মিয়াউক-ইন-এর মতো প্রধান কবরস্থানগুলো মৃতদেহের চাপে উপচে পড়ছে। কারণ শোকার্ত পরিবারগুলো তাদের স্বজনদের শেষকৃত্য সম্পন্ন করতে ছুটে আসছে। একজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, শনিবার আমরা ৩০০টির বেশি মৃতদেহ দাহ করেছি। আজ

(রোববার) সকালেই ২০০টিরও বেশি দাহ করা হয়েছে। ধ্বংসযজ্ঞের কেন্দ্র ছিল সাগাইং অঞ্চল মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)জানিয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চল। প্রথম ৭.৭ মাত্রার কম্পনের ১২ মিনিট পরই ৬.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। এর ফলে দেশটির ৬টি অঞ্চলে তাৎক্ষণিকভাবেই জরুরি অবস্থা জারি করে জান্তা প্রশাসন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো উদ্ধার অভিযান চলছে। তবে বিধ্বস্ত অবকাঠামোর কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি ধ্বংসের দায় কার? বাংলাদেশে আসন্ন নির্বাচন কোনো স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি অবৈধ জামাতি ইউনুস সরকারের সাজানো নাটক। – সজীব ওয়াজেদ জয় গাইবান্ধায় লঙ্কাকাণ্ড: আসিফ নজরুলকে জুতা প্রদর্শন, ‘ভুয়া’ স্লোগানে পণ্ড সভা মৃত্যুদণ্ড দিয়েও দমানো যাবে না, জনগণ নৌকাই চায়: কড়া হুঙ্কার শেখ হাসিনার সীতাকুণ্ডে জঙ্গিদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, ৩ জন অপহৃত: চরম আইনশৃঙ্খলা বিপর্যয়ের শঙ্কা ক্ষমা চাইবার রাজনীতি বনাম সত্যের রাজনীতি: নওফেলের বক্তব্য কেন বিরোধীদের ঘুম হারাম করেছে খুলনায় এনসিপির পরিচয়ে ২০ লাখ টাকা চাঁদাবাজি: আটক ৩ অবৈধ সরকারের পালিত ‘মব সন্ত্রাসীদের’ পৈশাচিক হামলায় রক্তাক্ত জননেতা কামরুল হাসান রিপন: অবিলম্বে মুক্তির দাবি ‘রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র’: জঙ্গল সলিমপুরের অপরাধ সাম্রাজ্য ও র‍্যাব কর্মকর্তার নির্মম মৃত্যু সেনাবাহিনীর পোশাক পরে রাস্তায় জঙ্গিরা আতঙ্কে জনমনে উদ্বেগ, প্রশ্নের মুখে রাষ্ট্র ও নিরাপত্তা এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন