মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬
     ৮:১৪ পূর্বাহ্ণ

মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬ | ৮:১৪ 44 ভিউ
আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের কারণে বিসিসিআই-এর চাওয়ায় তাকে দল থেকে ছেড়ে দিয়েছে কেকেআর। সুযোগটা দারুণভাবে লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তারা পিএসএলের ১১তম আসরে স্বাগত জানিয়েছে বাংলাদেশের তারকা বাঁ-হাতি পেসার মুস্তাফিজকে। পিএসএল মঙ্গলবার তাদের নিজস্ব ফেসবুক পেজে এক পোস্টে লিখেছে, ‘ব্যাটাররা একটু নড়েচড়ে বসো। মুস্তাফিজ আসতে যাচ্ছে।’ তবে পিএসএলের কোন ফ্র্যাঞ্চাইজিতে কাটার মাস্টার খ্যাত ফিজ যোগ দেবেন তা এখনো নিশ্চিত হয়নি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, পিএসএলে খেলার জন্য নিবন্ধন করেছেন মুস্তাফিজ। তিনি নিলামে শীর্ষ ক্যাটাগরিতে আছেন। আগামী ১ ফেব্রুয়ারি পিএসএলের নিলাম

হবে। তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। এছাড়া পিএসএলের ১১তম আসরে দুটি দল বাড়তে যাচ্ছে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখানোদের মধ্যে ইনভেলেক্স সোলার ইনার্জি এবং ওজি গ্রুপ অব কোম্পানিস দল নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি হিসেবে চূড়ান্ত হয়েছে। দল পাওয়ার জন্য ৮ জানুয়ারি নিলাম হবে। পিএসএলে আসতে যাওয়া নতুন দলও মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়ে অগ্রিম আলাপ-আলোচনা করে রাখতে পারে। পিএসএলের আগামী আসর আগামী ২৬ মার্চ শুরু হবে। একইদিন আইপিএল শুরু হওয়ার কথা। পিএসএল শেষ হবে ৩ মে। আইপিএল শেষ হবে মে’র একেবারে শেষে। অর্থাৎ আইপিএল থেকে মুস্তাফিজের নাম প্রত্যাহার হওয়ার পরে পিএসএলে খেলার জন্য এজেন্টের মাধ্যমে ড্রাফটে নাম দিয়েছেন

তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্রাম থেকে শহর আজ সংখ্যালঘুদের ভোট দিতে বলা হচ্ছে না, ভয় দেখিয়ে হাজির করানো হচ্ছে দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশ কার্যত এক শূন্য নিরাপত্তার রাষ্ট্রে পরিণত হয়েছে। সার্বভৌমত্বের সংকটে যখন র‍্যাবকে পালিয়ে আসতে হয় : যেখানে রাষ্ট্রের চেয়ে মাফিয়া বেশি ক্ষমতাবান, সেখানে সংস্কারের গল্প শোনান ইউনুস *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* মরে গেলে সবাই আফসোস করে, কিন্তু বেঁচে থাকতে কেউ দেখে না”: চার মাস ধরে জেলবন্দি স্বামীর চিন্তায় ও অনাহারে এক স্ত্রীর হাহাকার আবেদন করা হয়নি’ বলে অপপ্রচার আওয়ামী লীগ মাঠে নেই, তাই নির্বাচন ‘প্রতিদ্বন্দ্বীতাহীন’: মেজর হাফিজ কারাগারে নেতা, কবরে স্ত্রী–সন্তান ভোটের জন্য আদর্শ বিসর্জন ইউনুসের অপশাসনে দেশ, আইনের শাসনের বদলে মববাজির রাজত্ব আরেকটি কারামৃত্যু: বিচারহীনতার সংস্কৃতিতে ‘খুন’ হলেন আ.লীগ নেতা গোলাম মোস্তফা ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না