মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিল বিসিবি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ মে, ২০২৫
     ৫:০৪ পূর্বাহ্ণ

মুস্তাফিজকে আইপিএলে খেলার অনুমতি দিল বিসিবি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মে, ২০২৫ | ৫:০৪ 102 ভিউ
হঠাৎ করে বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুস্তাফিজুর রহমানের চুক্তির ঘোষণা আসে। বুধবার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস বাকি মৌসুমের জন্য তাকে ৬ কোটি রুপিতে কেনার কথা জানিয়েছে। আর এই ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গিয়েছিল, চুক্তির ব্যাপারে অবগত নন তারা। অস্ট্রেলিয়ান ওপেনারের পরিবর্তে দিল্লি যাচ্ছেন মুস্তাফিজ। তবে জাতীয় দলের ম্যাচ থাকায় দিল্লির বাকি সব ম্যাচে খেলার অনুমতি পাচ্ছেন না কাটার মাস্টার। তাকে শেষ দুই ম্যাচে খেলার ছাড়পত্র দিচ্ছে বিসিবি। শারজায় বাংলাদেশ আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে। বুধবার দুই গ্রæপে ভাগ হয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এদিন সকালের ফ্লাইটে ১০ জন গেছেন, মোস্তাফিজসহ বাকিরা গেছেন

সন্ধ্যার পর। মুস্তাফিজ যখন লাগেজ গোছাতে ব্যস্ত ছিলেন, তখনই দিল্লিতে সুযোগ পাওয়ার বিষয়টি সামনে আসে। শুরুতে মুস্তাফিজের অনাপত্তিপত্র নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাকে দুই ম্যাচের জন্য অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে বলেন,‘ তিনি (মুস্তাফিজ) এরই মধ্যে জাতীয় দলের হয়ে খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছে। বোর্ডের নিয়ম অনুযায়ী, কেউ জাতীয় দলে থাকলে তাকে ছাড়পত্র দেওয়া হয় না। মুস্তাফিজ সিরিজ শেষ করে বাকি ম্যাচ খেলার ছাড়পত্র পাবেন।’ বাংলাদেশ আগামী ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। অন্য দিকে আইপিএলে দিল্লির ১৮ মে ম্যাচ আছে। যেটা মুস্তাফিজ খেলতে পারবেন না। তবে ২১মে

মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে পারবেন তিনি। দিল্লি আইপিএলের পয়েন্ট টেবিলে পাঁচে আছে। যার অর্থ তাদের প্লে অফে খেলার সুযোগ আছে তাদের। ২৯ ও ৩০ মে এবং ১ জুন হবে প্লে অফের তিন ম্যাচ। দিল্লি প্লে অফে গেলে মুস্তাফিজ সেখানে খেলার ছাড়পত্র পাবেন কিনা তা নিশ্চিত নয়। কারণ ২৭ মে থেকে আবার বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ আছে। মুস্তাফিজকে ওই সফরের দলে রাখা হতে পারে। মুস্তাফিজের পুরো মৌসুমের বেতন ধরা হয়েছে ৬ কোটি রুপি। যেহেতু তিনি প্রাথমিকভাবে দুই ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ওই দুই ম্যাচ থেকে প্রায় সাড়ে ৮৫ লাখ রুপি পাবেন তিনি। যা প্রায় ১ কোটি ২০

লাখ টাকার সমান। ১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত দুই ম্যাচের টি২০ সিরিজ। এদিকে, আইপিএলের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী দিল্লির লিগ পর্বে আইপিএলের শেষ তিন ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। এই সিরিজের মাঝেই ১৮ মে দিল্লি মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। লিগ পর্বে দিল্লির শেষ দুই ম্যাচ ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। মিঠুর কথা অনুযায়ী দিল্লির জার্সিতে ২১ ও ২৪ মে’র ম্যাচ দুটি খেলতে পারবেন কাটার মাস্টার। ৮ দিন পর আগামী শনিবার থেকে আবার শুরু হচ্ছে আইপিএল। ভারত-পাকিস্তান সংঘাতের কারণে মাঝপথে টুর্নামেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। নিরাপত্তার শঙ্কায় বেশ কিছু বিদেশি ক্রিকেটার আইপিএলে ফিরছেন না।

তাতে কিছুটা হলেও টুর্নামেন্টের জৌলুশ কমছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রতারণা-প্রহসনের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার বিবৃতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচতো ভাই শেখ কবির হোসেন এর মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক বার্তা angladesh’s Vote: A Mandate Under Scrutiny শুধু ভোটের হারে ‘অংশগ্রহণমূলক’ নির্বাচন বোঝায় না: ইইউ পর্যবেক্ষক দল ২০০১ থেকে ২০০৬ এই সময়কাল মানেই দেশের মানুষের স্মৃতিতে আতঙ্ক ‘যেই ব্যালটে নৌকা নেই, সেই ব্যালটে কিসের ভোট’ লুটপাটের ‘ব্লু-প্রিন্ট’ ফাঁস: ৬ মাস ধরে কারাগারে ছাত্রলীগ কর্মী ফাইজা: দলের ‘নিষ্ক্রিয়তায়’ হতাশ পরিবার চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় তীব্র বিস্ফোরণে ছিন্নভিন্ন ২, আহত ৩: জঙ্গি বা জামায়াত-শিবির ধারণা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থীদের প্রতি জামায়াতের অসহযোগিতা: অভ্যন্তরীণ অসন্তোষ ও মুনাফেকির অভিযোগ চট্টগ্রামের অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে ধানের শীষ ‘রাজাকার, আলবদর, কিছুই রবে নারে’, স্লোগানে ঢাবি ক্যাম্পাসে ঘুরল পিকআপ গুলশানে শতকোটি টাকার জমি দখল করলেন উপদেষ্টা রিজওয়ানা শেখ হাসিনা শান্তি ও অগ্রগতির এক দৃঢ় প্রতীক ডিসিরা বাসায়, গণভোটের ফল ঝুলছে : কী বানানো হয়েছে রাতভর? ভোট প্রত্যাখান করায় দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষের ভোট বর্জন শেষ মুহূর্তে আমেরিকার কাছে দেশবিক্রির চুক্তি করে গেলেন ইউনূস ‘দায়মুক্তি’ শীর্ষক