মুন্সীগঞ্জে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ: শিক্ষককে গণপিটুনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫
     ৫:২৫ অপরাহ্ণ

মুন্সীগঞ্জে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ: শিক্ষককে গণপিটুনি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২৫ | ৫:২৫ 41 ভিউ
মুন্সীগঞ্জ শহরের পিটিআই ইনস্টিটিউশনের পরীক্ষণ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুরো ক্যাম্পাসে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয় জনতা ও অভিভাবকরা অভিযুক্ত শিক্ষক রোমান মিয়াকে ধরে গণপিটুনি দেয়। পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে, তা নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করতে হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্কুল ছুটির পর শিক্ষক রোমান মিয়া ওই ছাত্রীকে বাথরুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। শিশুটি বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানালে রবিবার (২৩ নভেম্বর) স্কুল খোলার সঙ্গে সঙ্গে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে অভিভাবকরা বিদ্যালয় ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ

শুরু করেন। একপর্যায়ে তারা অভিযুক্ত শিক্ষককে হাতের কাছে পেয়ে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় রোমান মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের মোতায়েন করা হয়। বিক্ষোভের সময় অভিভাবকরা বিদ্যালয়ের সুপারিনটেনডেন্টের কার্যালয় ঘেরাও করে দীর্ঘক্ষণ অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘদিন ধরেই শিথিল, যার সুযোগ নিয়ে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। উত্তর ইসলামপুর এলাকার অভিভাবক শিমু বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা আমাদের সন্তানদের নিরাপদ পরিবেশে স্কুলে পাঠাই। কিন্তু শিক্ষকের মতো পবিত্র

পেশায় থেকে কেউ যদি এমন অপরাধ করে, তবে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি আমাদের আস্থা থাকবে কীভাবে?” ঘটনার বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির বলেন, “পিটিআইয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে আমরা তাকে জনতার রোষানল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ভুক্তভোগীর পরিবার মামলা করেছে এবং বিষয়টি যাচাই–বাছাই করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” এদিকে, অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করার জোর দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
“ড. ইউনূস উন্নয়ন করেনাই, ক্ষতি ছাড়া কোন লাভ হয় নাই; কামাইয়ের প্রচুর ক্ষতি হইছে, সংসার চলতেছে না” — জনতার ক্ষোভ গণহত্যা ১৯৭১: হরিণাগোপাল-বাগবাটী ইউনূসের অদক্ষতায় রূপপুরে ব্যয় বেড়েছে ২৬ হাজার কোটি, জনগণের ঘাড়ে বিশাল বোঝা রাজনৈতিক প্রতিহিংসায় শিক্ষার্থীদের সনদ বাতিল: ড. ইউনূসকে কঠোর বার্তা আন্তর্জাতিক সংগঠনের ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন ৫ ডিসেম্বর ১৯৬৯: ‘পূর্ব পাকিস্তান’ নাম মুছে যেভাবে ‘বাংলাদেশ’ নাম দিলেন বঙ্গবন্ধু বাংলাদেশের রাজনৈতিক সংকট ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইইউ পার্লামেন্ট সদস্যের সাথে ‘হ্যান্ড ইন হ্যান্ড ফাউন্ডেশন’-এর বৈঠক ‘বালের বিজয় দিবস’ মন্তব্যের জেরে ইলিয়াসকে ‘স্টুপিড’, ‘শুয়োরের বাচ্চা’, ‘বেজন্মা’ বললেন আম জনতা দলের তারেক ক্ষমতার মোহ নয়, সাধারণ মানুষের হৃদয়েই থাকতে চেয়েছিলেন বঙ্গবন্ধু: ড. কামাল হোসেন শাসক বঙ্গবন্ধু: ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে এক রাষ্ট্রনির্মাতার উপাখ্যান শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘সাংবিধানিক প্রহসন’, সংবিধানের ওপর আঘাত: ফার্স্টপোস্টের প্রতিবেদন তারেক জিয়ার হাত ধরেই বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির উত্থান: একটি অন্ধকার অধ্যায়ের বিশ্লেষণ গৃহকর্মীর পেটে বাবার ‘অবৈধ সন্তান’: ব্যারিস্টার শাহরিয়ার কবিরের কলঙ্কিত জন্মরহস্য ফাঁস! বিজয় দিবসের আনন্দ ম্লান করতেই কি ‘মেটিকুলাস ডিজাইন’? খালেদা জিয়ার মৃত্যুর গুঞ্জন ও ১৬ই ডিসেম্বরের নেপথ্য বিশ্লেষণ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সঙ্গে বৈঠক: বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও জাতিসংঘের প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ মালাইকার বিস্ফোরক মন্তব্য ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ ২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?