মিরপুরে প্রকাশ্যে গুলি, ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ মে, ২০২৫
     ৫:৩২ অপরাহ্ণ

মিরপুরে প্রকাশ্যে গুলি, ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ মে, ২০২৫ | ৫:৩২ 125 ভিউ
রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ী মো. মাহমুদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে তিনি মিরপুরে নিজ বাসা থেকে ১০ নম্বর গোলচত্বর এলাকায় নিজের মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছলে দুটি মোটরসাইকেলে করে আসা ছয়জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তার গতিরোধ করে। তিনি বলেন, তারা আমার কাছে টাকা দাবি করে। আমি দিতে অস্বীকৃতি

জানালে তারা কোমরের বাম পাশে গুলি করে এবং ব্যাগে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে এখানেই চিকিৎসাধীন রয়েছি। এই ঘটনার ব্যাপারে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, আমরা শুনেছি, দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। পরে সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। সিসিটিভি দেখে সন্ত্রাসীদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে। স্বজনদের মুখে জানা গেছে, আহত ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ

টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান