মিয়ানমারের নির্বাচন ঘিরে ভারত–চীন প্রতিযোগিতা, নজর গোটা অঞ্চলের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫
     ৬:১৮ পূর্বাহ্ণ

মিয়ানমারের নির্বাচন ঘিরে ভারত–চীন প্রতিযোগিতা, নজর গোটা অঞ্চলের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ | ৬:১৮ 105 ভিউ
মিয়ানমারের রাজনীতিতে ফের বড় পরিবর্তনের আভাস। চার বছর আগে সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি-কে বন্দি করে ক্ষমতা দখল করেছিল জান্তা। বিদ্রোহীদের ক্রমবর্ধমান চাপ এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে এ বছর ডিসেম্বরে সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হয়েছে সেনারা। তবে নতুন নিয়মে সু চি-র দল এনএলডি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচন শুধু মিয়ানমারের ভবিষ্যৎ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। একদিকে চিন চাইছে তাদের বহু প্রতীক্ষিত ‘চীন–মিয়ানমার অর্থনৈতিক করিডর’ প্রকল্পকে পুনরুজ্জীবিত করতে। এর মাধ্যমে দক্ষিণ-পূর্ব চিন সরাসরি ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হবে। অন্যদিকে ভারত আশঙ্কা করছে, মিয়ানমারে যদি বেজিং দৃঢ়ভাবে প্রভাব বিস্তার করে

তবে উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ দেখা দেবে। বিশেষজ্ঞরা মনে করছেন, মিয়ানমারের অস্থিরতায় চীন ইতোমধ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রভাবিত করছে। অপরদিকে নয়াদিল্লি সীমিতভাবে কিছু গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখলেও এখনো সক্রিয় উদ্যোগে পিছিয়ে আছে। ফলে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার ওপর নির্ভর করবে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য। এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার সব দেশই মিয়ানমারের দিকে তাকিয়ে আছে। কারণ সীমান্ত অস্থিরতা কেবল ভারত বা চীনের নয়, প্রতিবেশী দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হাসিনার আহবানে সাড়া দিয়ে দেশবাসীকে নির্বাচন বয়কটের ডাক ১৬৭৫ জন বিশিষ্টজনের, সঙ্গে ১২ দাবি কাকে ভোট দিতে যাবেন? জাতির সঙ্গে বেঈমানি ও প্রতারণাপূর্ণ নির্বাচন বর্জনের জন্য দলীয় নেতাকর্মী, সমর্থক সর্বোপরি দেশবাসীর প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বান Bangladesh’s February Vote Faces Growing Scrutiny Democracy at a Crossroads বাংলাদেশ ভোটের নামে যা হচ্ছে – ক্ষমতা না পেলে বোমা, বন্দুকই বিএনপির ভোটের রাজনীতি চলমান সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত জাতীয় নির্বাচন জাতির কাছে কোনক্রমেই গ্রহণযোগ্য হবে না। প্রহসনের নির্বাচন মানি না, মানবো না! কথা বলতে চাওয়া সাবেক এমপি তুহিনের মুখ ‘চেপে’ ধরলো পুলিশ সিএমপির ওসির বিরুদ্ধে মাদক সরবরাহ ও বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক আওয়ামী লীগের ১৫ বছর কী স্বার্থে কেন চুপ ছিলেন?’—ইকবাল করিম ভূঁইয়াকে খোলা চিঠিতে প্রশ্ন ভোট ব্যাংক দখলে জামায়াতের ভয়ংকর নীলনকশা: ৯ আসনে সাড়ে ৪ লাখ ‘বহিরাগত’ ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ না ভোটের ডাক দিয়ে আসিফ মাহতাবের সতর্কবার্তা ‘জুলাই সনদের আড়ালে এলজিবিটি ও পশ্চিমা এজেন্ডা? ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান