মাহমুদউল্লাহর মতো নিজেকে প্রমাণ করে ফিরতে চান জিমি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫
     ১০:০৫ পূর্বাহ্ণ

মাহমুদউল্লাহর মতো নিজেকে প্রমাণ করে ফিরতে চান জিমি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ | ১০:০৫ 112 ভিউ
জাতীয় হকি দলের খেলোয়াড়দের কুপার টেস্ট ২০ ফেব্রুয়ারি। কিন্তু ফেডারেশন ডাকেনি রাসেল মাহমুদ জিমিকে। তার বয়স বেশি, এই অজুহাতে। খেলার মাঠে বয়সই কি সব, পারফরম্যান্স কিছু নয়? এ নিয়ে কথা বলেছেন রাসেল মাহমুদ। প্রশ্ন : ৩২-৩৩ বছরের বেশি বয়সি খেলোয়াড় না নেওয়ার কথা বলেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। বিষয়টি আপনি কীভাবে দেখছেন? রাসেল মাহমুদ : বয়স নয়, পারফরম্যান্সের দিকে তাকানো উচিত। একজন খেলোয়াড় যদি মাঠে তার শতভাগ দিয়ে সন্তুষ্ট করতে পারে, তাহলে তাকে বাদ দেওয়ার কোনো কারণ দেখি না। প্রশ্ন : নতুন ঘোষণায় আপনিও বাদ পড়ছেন। জানেন কি? রাসেল : আমি জানি না। প্রশ্ন : কেন, ২০ ফেব্রুয়ারি কুপার টেস্ট। আপনি চিঠি পাননি? রাসেল : না,

পাইনি। প্রশ্ন : তাহলে তো বোঝাই যায়, আপনি বাদ পড়ছেন? রাসেল : যদি তাই হয়, তাহলে আমি হতাশ। কারণ আমার পারফরম্যান্স এখনো পড়তির দিকে নয়। সমানভাবে খেলে যাচ্ছি আমি। তাহলে কেন বয়সটাকে বড় করে দেখা হবে। জাতীয় দল তো আর বয়সভিত্তিক খেলা নয়। প্রশ্ন : জাতীয় দলে আপনি এখনো অপরিহার্য। তাহলে কি বর্তমান সাধারণ সম্পাদক আপনার খেলা দেখেননি? রাসেল : আমি বলতে পারব না। হকিপ্রেমীরা জানেন আমি অপরিহার্য, সেটাই অনেক বড় পাওয়া আমার জন্য। প্রশ্ন : তাহলে বয়সটাই ফেডারেশনের কাছে বড়? রাসেল : খেলার মাঠে পারফরম্যান্সই আসল, বয়স নয়। তার প্রমাণ মাহমুদুল্লাহ ৩৮ বছর বয়সেও দুর্দান্ত খেলছেন। মাশরাফি খেলেছেন। তামিম ইকবালও খেলছেন। বিদেশেও এমন অনেক নজির

রয়েছে। তাহলে আমি নই কেন? আমি পারফর্ম করব, কীভাবে করব, তা মাঠে প্রমাণ হবে। প্রশ্ন : আপনার দোষ কোথায়? রাসেল : আমার দোষ, কেন ভালো খেললাম। আমার দোষ, আমি হকি পরিবারের ছেলে। আমার দোষ, আমার বাবা আবদুর রাজ্জাক সোনা মিয়া একজন হকি লিজেন্ড। আমি কেন এতদিন খেলি, এটাই অনেকের জন্য সমস্যা। প্রশ্ন : কাদের সমস্যা? রাসেল : জানি না। কিছুদিন আগে দেখলাম রোমান সানা ও দিয়া সিদ্দিকীর সঙ্গে এমন হয়েছে। আগে হয়েছে মাহমুদুল্লাহর সঙ্গে। প্রশ্ন : এখন কী করবেন? রাসেল : আশা করি, আবার ফিরব। পারফরম্যান্স না থাকলে তো আর ২২ বছর খেলতে পারতাম না। তখন হয়তো অনেকে বলেছে, বাবার জন্য সুযোগ পেয়েছি। কিন্তু নিজের যোগ্যতায়

প্রমাণ করেছি নিজেকে। আমি যদি কারও অনুরোধে খেলতাম, তাহলে এতদিনে বাদ পড়তাম নিশ্চয়ই। আমি জাতীয় দলে ভাইটাল প্লে রোল করি। তাই আমার ক্যারিয়ার শেষ মনে করছি না। যদি খেলতে পারি, তাহলে আবার ফিরব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩ খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত ‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন! দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত সুদানে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জ ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয় ‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক ‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ খাকি পোশাকের আড়ালে এক ‘পিশাচের’ উত্থান: ২৮তম বিসিএস-এর ‘মীরজাফর’ ডিসি সামী সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর আহত ১৪ সেনার মধ্যে ৬ জন মারা গেছেন