মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশি আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫
     ৬:৪৪ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় ৭৬ বাংলাদেশি আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৫ | ৬:৪৪ 157 ভিউ
মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ৭৬ বাংলাদেশিসহ ১২১ জন বিদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির পাহাড়ি এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে টানা দুই দিন ধরে চলা যৌথ অভিযানে তাদের আটক করা হয়। স্থানীয় সময় শুক্রবার (১৭ জানুয়ারি) দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার থেকে ক্যামেরন হাইল্যান্ডসে শুরু হওয়া দুই দিনের যৌথ অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে মোট ১২১ জন বিদেশিকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৭৬ জন বাংলাদেশি, ২২ জন ইন্দোনেশিয়ার, ১৪ জন মিয়ানমারের, ৪ জন পাকিস্তানি, ২ জন করে ভারতীয় ও নেপালি এবং একজন ভিয়েতনামি রয়েছেন। আটকদের মধ্যে ১১১ জন পুরুষ এবং ১০ জন

নারী। ক্যামেরন হাইল্যান্ডস পুলিশ জানিয়েছে, পাহাড়ি পর্যটন এলাকা ক্যামেরন হাইল্যান্ডসে বিদেশিদের অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় অপরাধীদের নির্মূল করতে এ অভিযান চালানো হয়। এতে মালয়েশিয়ার পুলিশ, জাতীয় নিরাপত্তা কাউন্সিল, ইমিগ্রেশন বিভাগ, যানবাহন বিভাগ, কাস্টমস বিভাগ, শ্রম বিভাগ, রাজ্য প্রয়োগ বিভাগ, ক্যামেরন হাইল্যান্ডস জেলা কাউন্সিল, ক্যামেরন হাইল্যান্ডস জেলা ভূমি অফিস এবং দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দফতরের ১৪৩ জন কর্মকর্তা অংশ নেন। যৌথ অভিযানে ৫৬টি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে ৬৮৬ জন স্থানীয় এবং ২ হাজার ৯০ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ১২১ জন বিদেশিকে ইমিগ্রেশন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ব্রেন ডেথ’ কী, এটা থেকে কখনো সেরে ওঠা যায়? মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করল ইরান ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ বললেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত চলছে যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি বংশোদ্ভূতসহ ৯০ লাখ মানুষ ঋণের জালে আটকে পড়া বাংলাদেশ: ইউনুসের অবৈধ সরকারের ব্যর্থতার চূড়ান্ত প্রমাণ হাদির ওপর গুলি: পূর্বেই ‘সাজানো হামলার’ ভবিষ্যদ্বাণী করে ভাইরাল ফেসবুক স্ট্যাটাস! আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও আল্টিমেটাম দিলেন ডাল্টন হীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদকে পুনর্বহালের জোরালো উদ্যোগ: নেতৃত্বে ভারত, সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহেই ‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো