মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:৫৬ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৫৬ 143 ভিউ
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে দেশটির পেরাক রাজ্যের ইপোহ জেলার বান্দার মেরু রায়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। দেশটির কসমো অনলাইনের খবরে বলা হয়, সোমবার সকাল ৯টার দিকে পেরাক রাজ্যের ইপোহ জেলার বান্দার মেরু রায়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। জরুরি সেবা বিভাগ পেরাক ফায়ার অ্যান্ড রেসক্যু ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ৮ মিটার উঁচু থেকে নিচে পড়ে ওই বাংলাদেশি শ্রমিক। সকাল ৯টার দিকে তাদের কাছে একটি ফোনকল আসে। খবর পেয়েই একটি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা ওই

বাংলাদেশি শ্রমিককে অচেতন অবস্থায় পায়। তিনি জানান, উদ্ধারকর্মীরা আসার আগেই অন্য কর্মীরা তাকে খোলা জায়গায় নিয়ে আসেন। এরপর উদ্ধারকারী দলের প্রধান ঘটনাস্থলেই তাকে সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দেন। সিপিআর হলো একটি জীবন রক্ষাকারী চিকিৎসা পদ্ধতি, যা জরুরি অবস্থায় হৃৎপিণ্ড সচল এবং শ্বাস-প্রশ্বাস পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়; কিন্তু তাকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। ভুক্তভোগী বাংলাদেশির নাম-পরিচয় এখনো জানা যায়নি। শুধুমাত্র বয়স ৪৩ বছর বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ ক্যারিয়ারে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ সাকিব মৌলভীবাজার থেকে পিছু হটেছিল পাকিস্তানিরা প্রীতি সম্মিলনে এলেন তাঁরা এনসিপি নেতা আশরাফ মাহদীর বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ সেই জহুরুল হক হলের প্রবেশ পথে বসানো হয়েছে পাকিস্তানের পতাকা। বছর শেষে জোড়া ধামাকা নিয়ে পর্দায় ফিরছেন তানজিকা মধ্যরাতে শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান অনার্স-মাস্টার্স শিক্ষকদের অন্তর্ভুক্তসহ আরও যা আছে নতুন এমপিও নীতিমালায় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার : টিআইবি ৩২ হাজার সহকারী শিক্ষককে দুঃসংবাদ দিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এক সপ্তাহে ১১ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি