মালয়েশিয়ায় বিএসওএমের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫
     ৬:৩৪ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় বিএসওএমের আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ডিসেম্বর, ২০২৫ | ৬:৩৪ 90 ভিউ
মহান বিজয়ের ৫৪তম দিবস উপলক্ষে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও সর্বজনীন সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে লিজেন্ড গ্লোবাল প্রীতি ক্রিকেট ম্যাচ। ১৪ ডিসেম্বর মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির টেকনোলজি পার্ক মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে মালয়েশিয়ার ২০টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাইপর্বের মাধ্যমে নির্বাচিত একজন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন। অনুষ্ঠিত এই ক্রিকেট ম্যাচে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও বিজয় দিবস উপলক্ষে এই প্রীতি ম্যাচের আয়োজন করে বিএসওএম। ম্যাচে মুখোমুখি হয় গালিবের নেতৃত্বাধীন

লাল একাদশ ও আসিফের নেতৃত্বাধীন সবুজ একাদশ। ফারহানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭৬ রানের ইনিংসের সুবাদে সবুজ একাদশ ৪৩ রানের ব্যবধানে লাল একাদশকে পরাজিত করে। লাল দলের পক্ষে গালিব ১৯ রানে ২ উইকেট শিকার করেন। অসাধারণ পারফরম্যান্সের জন্য ফারহান ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসওএমের উপদেষ্টা ড. শরিফুল ইসলাম, ব্যবসায়ী জাকারিয়া হোসাইন, তোফাজ্জল হোসাইন, ফাওয়াজ রহমান এবং আদিবা আহমেদ। ম্যাচ আয়োজক কমিটিতে দায়িত্ব পালন করেন আসিফ রহমান, সাকিব মিয়া ও মুত্তাকিন। এ সময় বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালিব রাব্বি আয়োজক কমিটি ও পৃষ্ঠপোষক লিজেন্ড গ্লোবালকে ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে সবাইকে একত্রিত করা যায়। এমন আয়োজন প্রবাসে বাংলাদেশি

শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করে। উল্লেখ্য, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রবাসে বাংলাদেশের শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও ঐক্যকে এগিয়ে নিতে শুরু থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে হাসিনা সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন অবৈধ—ভোটের নামে প্রহসন চলবে না অবৈধ জামাতি ইউনুস–আসিফ নজরুলের দায়িত্বহীনতা ডুবাচ্ছে দেশের ক্রিকেট। বাংলাদেশের চলমান সংকট নিরসনে আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উত্থাপিত ৫ -দফা নিপীড়িত পরিবারগুলোর কান্নাই আমাদের শপথ: অপশাসন উৎখাত না হওয়া পর্যন্ত লড়াই চলবে বাগেরহাটে হৃদয়বিদারক ঘটনা: ফ্যানে ঝুলছিল মা, মেঝেতে পড়ে ছিল শিশুসন্তান মিয়ানমার-বাংলাদেশ সংঘাতের দিকে, ইউনুস সরকারের নেতৃত্বে বাংলাদেশ ঝুঁকির মুখে নিখোঁজ ছাত্রলীগকর্মীর হাত পা বাঁধা লাশ মিলল ট্যাংকে ছোটখাটো মামলা, কেন ছাড়ল না? আমার… আপনারা কেমন? সে তো খুনি না, সে তো খুনি না *ঢাকা বিমানবন্দরে চীনা ও ভারতীয় ব্যবসায়ী–পর্যটকদের ন্যক্কারজনক হয়রানি* ‘বাংলাদেশের গৌরবের প্রতিক ‘পদ্মাসেতু’ নিমার্ণের ফলে দেশের অর্থনৈতিতে বৈপ্লবিক ভুমিকা ও অবদান রাখছে।’ কূটনৈতিক অবরোধের পথে বাংলাদেশ, বিশ্বাস হারাচ্ছে বিশ্ব, বিপদে পড়ছে বাংলাদেশ নৌকা বিহীন ব্যালট প্রবাসীর পায়ে হলো পদদলিত, এভাবেই মানুষ ভোট বর্জন করে অবৈধ নির্বাচন প্রত্যাখ্যান করবে রাজবন্দী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ‘জুয়েল হাসান সাদ্দামের প্রিয়তমা স্ত্রীর কাছে লেখা চিঠির শেষ দুই লাইন ‘দেশের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে গণতান্ত্রিক বৈধতার দাবি করা যায় না। এটি সংস্কার নয়, এটি রূপান্তরের নামে কর্তৃত্ববাদ।’ এই নিষ্ঠুরতা ‘ফিক্সড ডিপোজিট’ হয়ে রইল কারাগারে বন্দী সাদ্দাম: স্ত্রী ও সন্তানের মুখ দেখা হলো না শেষবারের মতোও, মেলেনি প্যারোল ৪৮তম বিশেষ বিসিএস ছাত্রলীগ’ তকমা দিয়ে চূড়ান্ত গ্যাজেট থেকে ‘মাইনাস’ ২৩ চিকিৎসক! ২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা