মালয়েশিয়ায় বন্যা, ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫
     ১০:১৮ অপরাহ্ণ

মালয়েশিয়ায় বন্যা, ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ মার্চ, ২০২৫ | ১০:১৮ 203 ভিউ
রমজানে মালয়েশিয়ার জোহর রাজ্যে ভয়াবহ বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানাবর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রাজ্যের বিভিন্ন অঞ্চলে সাড়ে ১০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার মালয়েশিয়ার দি সান ডেইলির খবরে জানিয়েছে, টুঙ্কু মাহকোটা ইসমাইল রোববার রাজ্যের তামান তাম্পোই ইন্দাহতে বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তা দিয়েছেন। টুঙ্কু ইসমাইলের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের দক্ষিণাঞ্চলীয় স্বেচ্ছাসেবকদের বন্যার্তদের তাৎক্ষণিক সহায়তা দেওয়া এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিষ্কার করতে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তামান তাম্পোই ইন্দাহ মসজিদের প্রাঙ্গণ পরিষ্কার করার জন্য স্বেচ্ছাসেবকদের সঙ্গেও দেখা করেছেন টুঙ্কু ইসমাইল। শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ১০

হাজার ৭৬৩ জনকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে, যা গত রাতের তুলনায় দ্বিগুণেরও বেশি। সিঙ্গাপুরভিত্তিক মাল্টিন্যাশনাল নিউজ চ্যানেল সিএনএসহ দেশটির বেশকয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বন্যার কারণে জোহর বাহরু শহরের কেন্দ্রস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। জোহর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তথ্যানুযায়ী, ৩ হাজার ১৮টি পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। গত ১০ ঘণ্টায় ক্ষতিগ্রস্তদের সংখ্যা ৫ হাজার থেকে ১০ হাজার ছাড়িয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা বোঝায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জোহর বাহরু, যেখানে ৪,২৯১ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ক্লুয়াং (২,১৬৩), কোটা টিঙ্গি (১,৭৬২), পন্টিয়ান (১,৩৯৫) ও কুলাই (১,১৫২) অঞ্চলেও বহু মানুষ বন্যার কবলে পড়েছেন। এদিকে মালয় মেইল দেশটির উপযোগাযোগমন্ত্রী তেও নি চিংয়ের বরাত দিয়ে

পৃথক আরো এক সংবাদে জানিয়েছে, জোহর রাজ্যের বন্যায় ছয়টি ফাইভ জি টেলিযোগাযোগ ট্রান্সমিটার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। মালয়েশিয়ার আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সিএনএ জানিয়েছে, রাজ্যের বেশ কয়েকটি এলাকায় ‘তীব্র মাত্রার’ টানা বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত ক্লুয়াং, মেরসিং, পন্টিয়ান, কুলাই, কোতা তিঙ্গি ও জোহর বাহরুতে দুর্যোগ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া টানগক, সেগামাট, মুয়ার ও বাটু পাহাতসহ মালয়েশিয়ার অন্য অংশেও ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এ পরিস্থিতিতে জোহরের মুখ্যমন্ত্রী ওন হাফিজ ঘাজি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। সিএনএ জোহরের মুখ্যমন্ত্রীর বরাতে আরও জানিয়েছে, আমরা ত্রাণ কার্যক্রম জোরদার করেছি।

খাদ্য, আশ্রয় এবং মৌলিক প্রয়োজনীয়তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চলছে। এছাড়া ভবিষ্যতে এমন দুর্যোগ রোধে সেচ ও নিষ্কাশন বিভাগকে দ্রুত বন্যা প্রতিরোধ প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২৫ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ মজুত রয়েছে সৌদি আরবে সুন্দরবনে অস্ত্রের মুখে ২০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা প্রতিদিন ১২০০ জনকে ফেরত পাঠাচ্ছে সৌদি স্কুলে শিশুকে নির্যাতনের মামলায় ব্যবস্থাপক গ্রেপ্তার ভোটের আগেই সিট ভাগ হয়ে গেছে। আর এখন দেশের টাকায় চলছে লোক দেখানো নাটক। বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে ৫ দফা দিলেন শেখ হাসিনা মবসন্ত্রাস মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে অন্যায়ভাবে গ্রেফতার ও কারা হেফাজতে সিরিয়াল কিলিংয়ের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি উন্নয়ন দেখলেই গাত্রদাহ আধুনিক নগর পরিকল্পনায় ‘অজ্ঞ’ তারেক: ফ্লাইওভার নিয়ে হাস্যকর দাবি ওয়াশিংটনের ‘ম্যানেজেবল ইসলাম’ প্রকল্প: বাংলাদেশের ভোট কি এখন ভূ-রাজনীতির পরীক্ষাগার? ‘ইউনূস এক খুনি ফ্যাসিস্ট’: নির্বাসনে প্রথম জনসমাবেশে শেখ হাসিনার তীব্র ভাষণ নয়াদিল্লি ভারত । বাংলাদেশ এখন ইতিহাসের ভয়াবহতম সংকটে, ইউনূস সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি’ নয়াদিল্লিতে ড. মোমেন ঢাকার অশান্ত রাজপথ : যে অরাজকতার মূল কারণ বসে আছে যমুনায় লাশের পাহাড় আর কতো উঁচু হলে ইউনুসের চোখে পড়বে? গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: বাংলাদেশকে কোন পথে ঠেলে দিচ্ছে এই ভোট? দখলদার ইউনুসের মেটিক্যুলাস ডিজাইনের নির্বাচনের আসল উদ্দেশ্যটা হচ্ছে দেশকে জঙ্গিদের হাতে তুলে দিয়ে দেশকে পুরোপুরি অকার্যকর রাষ্ট্রে পরিণত করা। ম্যাজিশিয়ান ইউনুস! যা ধরে, তাই ভ্যানিস হয়ে যায়! এবার ভোটের পালা! নির্বাচন বর্জনই নাগরিক দায়িত্ব ও কর্তব্য পোস্টাল ব্যালট নিয়ে সাবধান! ভয়াবহ বিনিয়োগ সংকট : অবৈধ ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়নামা ইউনুসের গণভোট প্রহসন : সংবিধান ও গণতন্ত্রের সাথে নগ্ন প্রতারণা