মালয়েশিয়ায় প্রতারিত ৮ বাংলাদেশিকে উদ্ধার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫
     ৭:০৯ পূর্বাহ্ণ

মালয়েশিয়ায় প্রতারিত ৮ বাংলাদেশিকে উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জানুয়ারি, ২০২৫ | ৭:০৯ 151 ভিউ
মালয়েশিয়ায় শোষণের শিকার ৮ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। মালয়েশিয়ার গুয়া মুসাংয়ের লোজিং হাইল্যান্ডসের একটি সবজি খামারে জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য শোষিত ও প্রতারিত আট বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। বুধবার বুকিত আমান ডি৩-এর প্রধান সহকারী পরিচালক, সিনিয়র সহকারী কমিশনার সোফিয়ান সান্তং এক বিবৃতিতে জানান, উদ্ধার ৮ বাংলাদেশির বয়স ২৭ থেকে ৪৭ বছরের মধ্যে। মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (জেএসজে) ডি৩ অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং ডিভিশনের (অ্যাটিপসম) একটি দল অপ পিন্টাসের মাধ্যমে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। বিবৃতিতে সোফিয়ান সান্তং বলেন, ভুক্তভোগীদের বেতন না দিয়ে শোষণ করা হয়েছে। তাদের মধ্যে কেউ

কেউ ছয় থেকে সাত মাস ধরে কাজ করছিলেন। ৮ বাংলাদেশি উদ্ধার ছাড়াও অভিযানের সময় ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে তিনজন স্থানীয় পুরুষ এবং ২২ জন বিদেশি। যাদের সবার বয়স ২৪ থেকে ৫০ বছরের মধ্যে। গ্রেফতার তিনজন স্থানীয় ব্যক্তি খামারের মালিক এবং সাহায্যকারী হিসেবে কাজ করছেন। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৭ এর ধারা ১২ এবং অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫বি এর অধীনে তাদের বিরুদ্ধে আরও তদন্ত করা হচ্ছে। গ্রেফতার অন্যান্য অভিবাসীরা হলেন- বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়ার কৃষি শ্রমিক। সোফিয়ান আরও বলেন, যে সবজি খামারে অভিযান চালানো হয়েছিল সেখানে বাঁধাকপি, পেঁয়াজ এবং টমেটো চাষ করা হতো। ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের

৩৯(খ) এবং দণ্ডবিধির ৩৭২বি/৩৭৩ ধারা অনুসারে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বুকিত আমান ডি৩-এর প্রধান সহকারী পরিচালক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৮ ডিসেম্বর ১৯৭১ দেশে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নেবেন সাকিব, কাজ করতে চান মানুষের জন্য দুর্নীতির বরপুত্র’র মুখে নীতি কথা শীতের ভরা মৌসুমেও অসহনীয় সবজির দাম মোহাম্মদপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক দুবাইয়ের চাকরির প্রলোভনে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ ঐতিহাসিক অডিওতে জিয়ার স্বীকারোক্তি: বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা, স্লোগান ছিল ‘জয় বাংলা’ ‘ভুয়া তথ্যে চাকরি, ধরা পড়ে পায়ে ধরে কান্না’: শাহরিয়ার কবিরের জালিয়াতির মুখোশ উন্মোচন করলেন ব্যারিস্টার জিন্নাত আলী চৌধুরী কথিত জুলাই আন্দোলনে পর হওয়া বেশীরভাগ মামলার ভুয়া মামলার মূল উদ্দেশ্য ছিল চাঁদাবাজি ‘দেশ ধ্বংস করে ফেলছে এই স্টুপিড জেনারেশন’—জুলাই থেকে চলমান অরাজকতায় অতিষ্ঠ জনতা, ভাইরাল নারীর ক্ষোভ রাজধানীর মোহাম্মদপুরে দিনেদুপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা ত্বকের কোলাজেন বাড়াবে ৬ খাবার বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের ফেলে যাওয়া অস্ত্রই তালেবানের নিরাপত্তার মূল ভিত্তি খেলাপি ঋণ আদায়ে তিন মাসে ১৫ হাজার মামলা আবারও বেড়েছে মূল্যস্ফীতি মাদুরো যেভাবে ব্যর্থ করছেন ভবিষ্যদ্বাণী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের শাহজালালে যাত্রীর লাগেজে মিলল ৯৩ হাজার ইউরো শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ